ইএম বাইপাসে বাস পিষে দিল শিক্ষিকাকে, ধৃত চালক

কলকাতা
কলকাতা, ৩ সেপ্টেম্বর: স্কুলে যাওয়ার সময় বাসের ধাক্কায় মারা গেলেন এক শিক্ষিকা। নাম শিখা রায়। বুধবার ঘটনাটি ঘটেছে ইএম বাইবাসে।

সল্ট লেকের বাসিন্দা শিখাদেবী রোজকার মতো এদিনও স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটা নাগাদ তিনি ইএম বাইপাস পেরোচ্ছিলেন। সেই সময় হঠাৎ একটি বাস পাশ থেকে এসে সজোরে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় পথচারীরাই তাঁকে নিয়ে যান বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসের নম্বরের সূত্র ধরে বেহালা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইএম বাইপাস ক্রমশই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। একে জায়গায় জায়গায় রাস্তা খারাপ। তার ওপর বেপরোয়া গাড়ি চালানোর ফলে প্রাণ হাতে করে চলতে হচ্ছে সাধারণ মানুষকে। রাতের দিকে অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। কারণ তখন ট্রাফিক পুলিশও থাকে না। সিগন্যাল ভেঙে গাড়ি চালানোর ঘটনা রোজই ঘটে।

এ দিন দুর্ঘটনা প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, "শহরের পরিকাঠামো ঢেলে সাজতে একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভাবা হয়েছে। এ নিয়ে খুব শীঘ্র পূর্ণাঙ্গ ব্যবস্থা নেব আমরা।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+