Kolkata School Student Death: স্কুলের ছাদ থেকে পড়ে মৃত্যু ছাত্রের! মানসিক চাপ নাকি অন্য কিছু
Kolkata School Student Death: যাদবপুরের হোস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় এখনও উত্তাল রাজ্য। র্যাগিং নাকি অন্য কিছু এখনও স্পষ্ট নয়। আর এর মধ্যেই আরও এক ছাত্র মৃত্যুর ঘটনা। ৫ তলার ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু ছাত্রের। কসবার স্কুলের ৫ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু দশম শ্রেণির ওই ছাত্র।
আর এই মৃত্যু (Kolkata School Student Death) ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। স্কুলের বিরুদ্ধে ওই ছাত্রের বিরুদ্ধে মানসিক চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও স্কুলের তরফে এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে।। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে প্রজেক্ট জমা দিতে না পারায় তাকে মানসিক চাপ দেওয়া হয়েছিল। ঘটনাটি ঘটেছে দুপুর দুটো নাগাদ কসবা থানার অন্তর্গত রথতলার সিলভার পয়েন্ট হাই স্কুলে।
স্কুল ও পরিবার সূত্রে খবর, ছাত্রের নাম শেখ শান। কসবার একটি বেসরকারি স্কুলের (Kolkata School Student Death) দশম শ্রেণির পড়ুয়া সে।
সোমবার তার প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু একটি প্রজেক্টের খাতা নিয়ে আসা হয়নি বলে অভিযোগ। আর সেই কারনে ক্লাসের দুই শিক্ষিকা (Kolkata School Student Death) বকাঝকা করেন বলে অভিযোগ। এমনকী, শেখ শানকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল বলেও অভিযোগ। এরপর সে ক্লাস থেকে বেরিয়ে যায়। এবং সোজা পাঁচতলার ছাদে সে পৌঁছে বলে দাবি। তবে কীভাবে স্কুলের নিরাপত্তারক্ষীরা ছাত্রের গতিবিধির দিকে নজর রাখল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ার পরিবার।
পরিবারের আরও অভিযোগ, প্রথমে স্কুল থেকে বলা হয়েছিল তাদের ছেলে সিঁড়ি থেকে পরে গিয়েছে। মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে তাকে ভরতি করা হয়েছে। পরিবারের লোক সেখানে পৌঁছে জানতে পারেন তাদের ছেলের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, ৫ তলা (Kolkata School Student Death) থেকে পড়লে ছেলের হাড় ভাঙার কথা। কিন্তু তার সারা শরীরে কোনও চোট নেই। শুধুমাত্র নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে ওই ছাত্রের মৃত্যু ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications