কিশোরী ছাত্রী গিয়েছিল বৃদ্ধ গৃহশিক্ষকের কাছে! পরে যা ঘটল শিউরে উঠবেন
ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। অভিযুক্ত বৃদ্ধ গৃহশিক্ষক। ঘটনাটি নেতাজিনগর থানা এলাকার গান্ধী কলোনির।
ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। অভিযুক্ত বৃদ্ধ গৃহশিক্ষক। ঘটনাটি নেতাজিনগর থানা এলাকার গান্ধী কলোনির। সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত নারায়ণ ভট্টাচার্য পুলিশের হাতে আটক বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অন্যদিনের মতো সোমবার রাতেও নারায়ণ ভট্টাচার্যের বাড়িতে পড়তে গিয়েছিল বছর এগারোর ওই ছাত্রী। সেই সময়ই যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। চোখে পড়ে প্রতিবেশীদেরও। কেউ কেউ তা মোবাইলে রেকর্ডও করে নেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় নেতাজিনগর থানায়। পরে পুলিশ গিয়ে আটক করে ওই গৃহ শিক্ষককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications