ইএম বাইপাসে দুর্ঘটনার কবলে স্কুলবাস

কলকাতা, ১৯ অগাস্ট : শুক্রবার সকালে ইএম বাইপাসের কাছে দুর্ঘটনার কবলে পরে একটি বেসরকারি স্কুলের বাস। দুর্ঘটনার সময় বাসে ছিল ১২ জন স্কুলছাত্র। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাসের মধ্যে আটকে থাকা স্কুলছাত্রদের উদ্ধার করা হয়। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী স্কুল বাসটির চালক ট্র্যাফিক আইন ভেঙে বেপরোয়াভাবে বাস চালাচ্ছিলেন এর ফলেই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই রুবি কানেক্টর থেকে সায়েন্স সিটিগামী ব্যাস্ততম রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। তাই যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।

ইএম বাইপাসে দুর্ঘটনার কবলে স্কুলবাস

আনন্দপুর মোড় এলাকায় মেট্রোর লাইন সম্প্রসারণের কাজ চলায় রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়েছে। এর মধ্যে রাস্তার ভাঙা অংশগুলিতে জল জমার ফলে তা ভয়ানক আকার ধারণ করেছে।

বাসটির চালক ট্র্যাফিক আইন ভেঙে বাসটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় বাসের সামনের অংশটি খালের মধ্যে বসে যায়। যার ফলে বাসটি একদিকে অনেকটা হেলে যায়। বাসের ভিতরে আটকে থাকা পড়ুয়ারা এতে আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই বাসের চালক পলাতক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+