বেহালায় বাসে স্কুল বাসে আগুন, পার্কিংয়ে দাঁড়িয়ে থাকায় রক্ষা
বেহালায় বাসে স্কুল বাসে আগুন, পার্কিংয়ে দাঁড়িয়ে থাকায় রক্ষা
বেহালা সখের বাজার অক্সফোর্ড মাঠের সামনে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন লাগে। বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্র ছাত্রীরা।

স্থানীয় সূত্রে খবর, এদিন স্কুলের বাচ্চাদের ছেড়ে পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল গাড়িটি। গাড়ির ড্রাইভার বাস সাইড করে দরজা-জানলা বন্ধ করে পাশের একটি হোটেলে খাবার খেতে গেছিলো। সেইসময় ই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বাসের ঠিক পাশে একটি ঝুপড়ি ছিল, সেই ঝুপড়ি তে কোন এক মহিলা রান্না করছিল। সেই রান্নার উনুন থেকে ঝুপড়ি তে আগুন লেগে যায় এবং বাসটি যেহেতু একেবারে পাশে ছিল, বাসে তেলের ট্যাঙ্ক এ আগুন এসে পড়ে, সেই আগুন থেকে পুরো বাসে আগুন লেগে যায়। এলাকায় আতঙ্ক ছড়ায়।












Click it and Unblock the Notifications