২০১২ এসএসসি মামলার জট কাটল কলকাতা হাইকোর্টে, জয় রাজ্যের
২০১২ এসএসসি মামলার জট কাটল কলকাতা হাইকোর্টে, জয় রাজ্যের
২০১২ এসএসসি মামলার জট কাটল কলকাতা হাইকোর্টে। বুধবার পরীক্ষার্থীদের দায়ের করা এই সংক্রান্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানিতে স্পষ্ট করে দেন, 'কম্বাইন্ড মেরিট লিস্ট চূড়ান্ত নিয়োগ তালিকা নয়। ৩৬ হাজার ১৪০ জনের তালিকা নিয়োগ তালিকা নয়। সেটা কম্বাইন্ড মেরিট লিস্ট।'
প্রসঙ্গত, ২০১১ সালের ২৯ ডিসেম্বর জারি হওয়া শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী পরিক্ষা হয়। তার ভিত্তিতে মেধা তালিকা ও চূড়ান্ত পর্যায়ের মেধা তালিকা প্রকাশিত হওয়ার পরে সেখানে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে যায়। এই প্রক্রিয়ায় নিযুক্ত হয়েছেন প্রায় ৩০ হাজার শিক্ষক।
কিন্তু পরে কম্বাইন্ড মেরিট লিস্টে ছিলেন ৬ হাজার জন। ৬ হাজার পরীক্ষার্থীর নিয়োগ চেয়ে কয়েকশো চাকরিপ্রার্থী মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানি ছিল এদিন। শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার রায়ে সব মামলার নিষ্পত্তি হয়ে গেল।












Click it and Unblock the Notifications