দক্ষিণবঙ্গের ওপর ঘূর্ণাবর্তের প্রভাব! কবে থেকে বৃষ্টি রাজ্যে, জানাল হাওয়া অফিস
দক্ষিণবঙ্গের ওপর ঘূর্ণাবর্তের প্রভাব। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস বিভিন্ন জায়গায়। পাশাপাশি বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের ওপর ঘূর্ণাবর্তের প্রভাব। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস বিভিন্ন জায়গায়। পাশাপাশি বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলেও জানানো হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। তবে মেঘলা আবহাওয়ায়
অস্বস্তি বজায় থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে প্রাকবর্ষার বৃষ্টি চলছে। আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই।
উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ২৩
কোচবিহার ৩০.৮
জলপাইগুড়ি ৩২.৮
শিলিগুড়ি ৩২.৪
মালদা ৩২.৩

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না আগামী ২ থেকে ৩ দিনে। বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বুধ ও বৃহস্পতিবার।
পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
বাঁকুড়া ৩৬.১
আসানসোল ৩৪.৪
মেদিনীপুর ৩৬
শ্রীনিকেতন ৩৪.৪
বর্ধমান ৩৫.৪

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রায় সবকটি জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী চার থেকে পাঁচ দিন। দক্ষিণবঙ্গের ওপর ঘূর্ণাবর্তের প্রভাবের কথা বলা হয়েছে। তবে মেঘলা আবহাওয়ায় অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।
মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের দু-একটি জায়গায় বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবারের জন্য।
দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ৩৩.২
ব্যারাকপুর ৩৪.৪
দিঘা ৩৫.৪
দমদম ৩৫.৫
ক্যানিং ৩৫
ডায়মন্ডহারবার ৩৬












Click it and Unblock the Notifications