স্বাস্থ্যভবনের বাইরে পুলিশে ছয়লাপ, জুনিয়র চিকিৎসকদের রুখতে গার্ডরেলে বন্ধ রাস্তা

সল্টলেক স্বাস্থ্যভবনের সামনে এখন কড়া নিরাপত্তা। আজ মঙ্গলবার ফের স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা। এই অভিযান ঘিরে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হতে পারে। এই আশঙ্কা হচ্ছে। পরিস্থিতি যাতে আয়ত্তের মধ্যে থাকে। সেদিকে নজর দিচ্ছে বিধাননগর পুলিশ।

স্বাস্থ্যভবনের বাইরে পুলিশ বাহিনী মোতায়েন শুরু হয়ে গিয়েছে। বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্বে স্বাস্থ্যভবনের আশেপাশে থাকবে। এছাড়াও স্বাস্থ্যভবনের অনেক আগে থেকেই রাস্তা আটকে দেওয়া হবে। গার্ডরেল দিয়ে রাস্তা আটকানো হবে। পাশাপাশি অন্যান্য ব্যারিকেড করে রাখা হবে। জুনিয়র চিকিৎসকরা যাতে কোনওরকম ভাবে ব্যারিকেড ভেঙে আসতে না পারে। সেই ব্যবস্থা করা হচ্ছে।

Kolkata doctors

আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করতে হবে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। কিন্তু জুনিয়র চিকিৎসকরা পালটা দাবি জানিয়েছে রাজ্য সরকারের কাছে। তিন স্বাস্থ্যকর্তাকে পদ থেকে সরাতে হবে। সেই দাবি তোলা হয়েছে। সরকারের সঙ্গে আন্দোলনকারীরা সরাসরি সংঘাতের পথে কি যাচ্ছে? সেই প্রশ্ন আরও জোরালো হচ্ছে।

দ্বিতীয় বার স্বাস্থ্যভবন অভিযান করবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের বাইরে তাঁরা অপেক্ষা করবেন। দাবি মানা না হলে, সেখানে অবস্থানও শুরু হতে পারে। এই কথা শোনা যাচ্ছে। এর আগে লালবাজার অভিযানের সময় রাস্তায় অবস্থানে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। গোটা রাত, সকাল লালবাজারের সামনে অবস্থান করার পর কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল।

এবারও কি সেই পথেই হাঁটছেন আন্দোলনকারীরা? পুলিশ এবার কতটা নিশ্চুপ থাকবে? আন্দোলনরত চিকিৎসকদের কি তুলে দেওয়ার পথে হাঁটবে পুলিশ? সেই প্রশ্ন উঠছে। এদিকে রাজ্য সরকার বিকেল পাঁচটা পর্যন্ত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে সময় দিয়েছে। তাহলে কি স্বাস্থ্যভবনের সামনে থেকেই শাস্তির কোপে পড়তে পারেন জুনিয়র চিকিৎসকরা? সেই প্রশ্ন জোরালো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+