কলকাতায় প্রথম, নাম সার্থক! ফিজিক্স নিয়ে পড়ে নতুন থিয়োরি আবিষ্কারই স্বপ্ন তার

মাধ্যমিকের মেধাতালিকায় কলকাতার প্রথম বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র সার্থক তালুকদার। তার এক্সপেক্টেশন ছিল ৬৮০ উপর নম্বর পাবে সে, সেইমতোই ৬৮৩ নম্বর পেয়ে মেধা তালিকায় সপ্তম স্থান পেয়েছে সার্থক।

মাধ্যমিকের মেধাতালিকায় কলকাতার প্রথম বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র সার্থক তালুকদার। প্রথম প্রতিক্রিয়ায় সার্থক জানাল, তার এক্সপেক্টেশন ছিল ৬৮০ উপর নম্বর পাবে সে, সেইমতোই ৬৮৩ নম্বর পেয়ে মেধা তালিকায় সপ্তম স্থান পেয়েছে সার্থক। সার্থক কলকাতার মধ্যে প্রথম। তার এই সাফল্যে সার্থককে নাগরিক সংবর্ধনা দিতে চায় এলাকার মানুষজন।

কলকাতায় প্রথম, নাম সার্থক! ফিজিক্স নিয়ে পড়ে নতুন থিয়োরি আবিষ্কারই স্বপ্ন তার

সার্থক জানাল, সকালে টিভিটা খুলতেই সে জানতে পারে এই খবর। তাঁর নাম রয়েছে মেধা তালিকায়। এই খবরে সার্থকের বাড়িতে খুশির হাওয়া, পাড়ার সবাই সার্থককে অভিনন্দন জানিয়ে যাচ্ছে। বাড়ির পাশাপাশি সার্থকের পাড়ার লোকও মেতে উঠেছে মাধ্যমিকের ফলে তার এই সাফল্যে।

সার্থকের কথায়, তাঁর সাফল্যের পিছনে স্কুলের একটা বড় ভূমিকা রয়েছে। বরানগর রামকৃষ্ণ মিশন যেমন গাইডেন্স দিয়েছে, সেই গাইডেন্স মেনে পড়াশোনা করেছে সে। তার পাশাপাশি প্রাইভেট টিউটরদের ভূমিকার কথাও বলতে ভোলেনি সার্থক। সার্থকও জানাল প্রাইভেট টিউটরদের কাছে নিয়মিত পরীক্ষা দিয়ে, সে নিজেকে তৈরি করেছে। আর সবার থেকে উপরে রয়েছে মায়ের পাশে থাকা।

সার্থকের প্রিয় বিষয় ফিজিক্স। সে ফিজিক্স নিয়ে পড়তে চায়। গতানুগতিক ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায় না সে, সে চায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে থিয়োরির প্রয়োজন হয়, সেইসব নিয়েই পড়াশোনা করতে, নতুন থিয়োরি আবিষ্কার করতে। সেই লক্ষ্যেই সে আগামীদিনের জন্য পড়াশোনা শুরু করে দিয়েছে।

একইসঙ্গে সার্থক জানায়, মাধ্যমিকের সিলেবাস অত্যন্ত সহজ। তার জন্য বাড়তি কোনও চাপ নেওয়ার প্রয়োজন হয় না। বরং মাধ্যমিকের পড়াশোনার পাশাপাশি উচ্চমাধ্যমিকের জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন। তাহলে ভবিষ্যতে সুবিধাই হবে। এদিকে সার্থককে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা জানালেন এলাকার মানুষজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+