দেবযানীর উপর মানসিক চাপ! সিআইডি বলল, মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ

সারদা-কান্ডের প্রায় ৯ বছরের মাথায় নয়া মোড়! সিআইডির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। সারদা কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের উপর মানসিক চাপের অভিযোগ মা শর্বরী মুখোপাধ্যায়ের। আর এই ইস্যুতে সিবিআইকে চিঠি দিয়ে বিস্ফোরক অভিযোগ।

সারদা-কান্ডের প্রায় ৯ বছরের মাথায় নয়া মোড়! সিআইডির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। সারদা কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের উপর মানসিক চাপের অভিযোগ মা শর্বরী মুখোপাধ্যায়ের। আর এই ইস্যুতে সিবিআইকে চিঠি দিয়ে বিস্ফোরক অভিযোগ।

তিনি চিঠিতে লিখেছেন,সিআইডি দেবযানীকে চাপ দিয়েছিল শুভেন্দু অধিকারীর নাম করতে। এমনকি সারদা থেকে সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা নিয়েছিলেন বলেও সিআইডি চাপ সৃষ্টি কছে বলে অভিযোগ।

মিথ্যা অভিযোগ

মিথ্যা অভিযোগ

আর বিস্ফোরক এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ইতিমধ্যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব শুভেন্দু-সুজন। আর এর মধ্যেই এই ইস্যুতে মুখ খুলল সিআইডি। একেবারে টুইট করে এই ঘটনাকে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, আইন মেনেই সিআইডি সবরকম তদন্ত করছে বলেও টুইটে উল্লেখ করা হয়েছে সিআইডি'র তরফে। পাশাপাশি এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এডিজি সিআইডি জানাচ্ছেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সিআইডি একটি তদন্তকারী সংস্থা। তথ্যের ভিত্তিতে তাঁরা তদন্ত করে বলেও এডিজি সিআইডি উল্লেখ করেছেন বলে দাবি করা হয়েছে ওই সংবাদমাধ্যমে। শুধু তাই নয়, দেবযানী মুখোপাধ্যায় নিজে সই করে বেশ কিছু চেক ইস্যু করেন। সিআইডি আধিকারিকরা সেটি খতিয়ে দেখতে জেলে গিয়েছিলেন বলে দাবি। এমনকি জেল কতৃপক্ষের সামনেই তাঁকে জেরা করা হয়েছে বলে দাবি করা হয়েছে সিআইডির তরফে।

মামলা হবে কলকাতা হাইকোর্টে

মামলা হবে কলকাতা হাইকোর্টে

আর এই ঘটনা নিয়েই এখন উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলায় সিআইডি হস্তক্ষেপ নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিস্তারিত জানান বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারী। জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্ট এই বিষয়ে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে। খুব শীঘ্রই সম্ভবত এই বিষয়ে মামলা বিজেপির তরফে করা হতে পারে বলেই খবর।

সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

শর্বরী মুখোপাধ্যায় সিবিআইকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর নাম করার জন্য তাঁর মেয়েকে চাপ দিয়েছিল িসআইডি। শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে সুদীপ্ত সেনের কাছ থেকে িনয়েছিলেন তাঁর সামনে। দেবযানীকে এমনটা বলতে চাপ দিয়েছে সিআইডি। এমনকী সিআইডি অফিসাররা হুমকি দিয়ে তাঁকে বলেছেন যদি দেবযানী এটা না বলেন তাহলে তাঁকে ৯টি এমন মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে তিিন কোনও দিন জেল থেকে বেরোতে পারবেন না। এমন হুমকি দিয়ে নাকি ভয় দেখিয়েছিলেন সিআইডি তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+