মদনের জামিন বিরোধিতায় হাইকোর্টে ফের ধাক্কা সিবিআইয়ের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর : মদন মিত্রের জামিনের বিরোধিতায় ফের হাইকোর্টে ধাক্কা খেল সিবিআই। সোমবার ফের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেয় বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ। আইনজীবী রাঘবচারুলুর আবেদনের পর হাইকোর্ট মদন ইস্যুতে ধীরে চলার পরামর্শ দেয় সিবিআইকে। বিচারপতি বলেন, আগেই তো জানিয়ে দেওয়া হয়েছে মামলা নথিভুক্ত হয়েছে, নির্দিষ্ট সময়েই শুনানি হবে। কেন অহেতুক তাড়াতাড়ি। [সঙ্কট কাটল, সিবিআইয়ে হাজিরা দিতে সল্টলেকে মদন]

মদন মিত্রের জামিনের পরেই তা খারিজের দাবিতে হাইকোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই। তখনও দ্রুত শুনানিতে সম্মতি দেননি বিচারপতি। সারদা মামলায় ২২ মাস হাজতবাসের পর গত ৯ সেপ্টেম্বর জামিন পান মদন মিত্র। বিচারক জানান, মদন মিত্র আর প্রভাবশালী নন। তাই তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। ['প্রভাবশালী নই, আমি অভাবশালী', মন্দিরে পুজো দিয়ে বললেন মদন]

মদনের জামিন বিরোধিতায় হাইকোর্টে ফের ধাক্কা সিবিআইয়ের

সিবিআই-এর আইনজীবী রাঘবচারুলুর দাবি করেন, মদনবাবু আজও প্রভাবশালী। এই তত্ত্বই তিনি খাঁড়া করতে চান আদালতের সামনে। সেই কারণেই দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। দু-দু'বার জামিন-মামলায় ধাক্কা খেয়ে এখন ব্যাকফুটে সিবিআই।

সিবিআই-এর যুক্তি বিধায়ক বা মন্ত্রী না থাকলেও, মদন মিত্রের প্রভাব-প্রতিপত্তি বিন্দুমাত্র কমেনি। জেলের বাইরে থাকলে সাক্ষীরা বয়ান দিতে ভয় পাবে বলেও আশঙ্কা তদন্তকারীদের। তাই সিবিআই তৎপর তাঁর জামিন খারিজ করে ফের তাঁকে জেল হেফাজতে ফেরাতে।
এদিকে আলিপুর আদালতে হাজিরা নিয়ে মদন মিত্র ফের উভয়সঙ্কটে। ভবানীপুর ছেড়ে হাজিরা দিতে গেলে আদালত অবমাননা হতে পারে বলে শঙ্কা। তাই আইনজীবীরা সাবধানী। তারা এ বিষয়ে আবেদন জানাতে চলেছেন আলিপুর আদালতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+