সারদা-কাণ্ডে ইস্টবেঙ্গল ক্লাবের তিন মাথাকে জেরা করল ইডি

সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন ময়দানের চারটি ক্লাবে বিপুল টাকা দিয়েছিলেন। এরা হল ইস্টবেঙ্গল, মোহনবাগান, কালীঘাট এমএস এবং ভবানীপুর স্পোর্টিং ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা নীতু সরকার সুদীপ্ত সেনের কাছ থেকে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা নেওয়ায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। আর এক গোয়েন্দা সংস্থা ইডি জানতে পারে, সারদার সঙ্গে চুক্তিতে ওই ক্লাবের আরও তিন কর্তা যুক্ত ছিলেন। তাঁদের কী ভূমিকা ছিল, কোন খাতে কত টাকা খরচ হয় ইত্যাদি প্রশ্ন করা হয় তিনজনকে। ইডি-কে সংশ্লিষ্ট কাগজপত্রও তাঁরা দেখান বলে খবর।
এদিকে, ইডি তাদের তদন্তে বলেছিল সারদা-কাণ্ডে নয়ছয় হওয়া টাকার পরিমাণ আড়াই হাজার কোটি। কিন্তু সিবিআইয়ের মতে, এটা অন্তত ১০ হাজার কোটি টাকা। কোথায় কোথায় সারদা গোষ্ঠীর সম্পত্তি রয়েছে, তার একটি তালিকাও তৈরি করছে সিবিআই।












Click it and Unblock the Notifications