প্যারোলের আবেদন করলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র

কলকাতা, ২৯ মার্চ : দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও জনতার আবদার মেনে এবারের নির্বাচনেও কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন একদা রাজ্যের ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী তথা সারদা চিটফান্ড কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মদন মিত্র।

তবে বর্তমানে তিনি দীর্ঘদিন জেলবন্দি। বিরোধীদের কথায়, রাজ্যের ইতিহাসে জেলবন্দি হয়ে ভোটে লড়ার নয়া নজির তৈরি করে ফেলেছেন মদন মিত্র। তবে বিরোধীদের এইসব কটাক্ষকে হেলায় সরিয়ে জেলবন্দি মদনবাবুর হয়ে কামারহাটিতে প্রচারে নেমেছে গোটা পরিবার। দুই ছেলে, বৌমা ও স্ত্রী মিলে সারা কামারহাটি চষে ফেলছেন।

প্যারোলের আবেদন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রর

আর সেসব দেখে কি আর মন সায় দেয় জেলবন্দি মদনবাবুর। তিনি ভোটে লড়বেন আর নির্বাচনী জনসভা এমনকী ভোটারদের কাছে যাওয়ার স্বাদ পাবেন না! নিজের সাফল্যের ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরতে পারবেন না! এ কেমন কথা। সেজন্য ভোটের আগে কয়েকদিনের জন্য ছাড়া পেতে প্যারোল বা সাময়িক ছুটির আবেদন জানিয়েছেন মদনবাবু।

আলিপুর সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, কারা দফতরের কাছে নিজের ইচ্ছার কথা জানিয়ে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে মদনবাবুর তরফে। ১০ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত ছুটির আবেদন জানিয়েছেন তিনি।

এব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, চিঠি পেয়েছেন তারা। তবে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের কর্তারাই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখন দেখার জেলমুক্তি ভোটের আগে হয় কিনা কামারহাটির প্রার্থী মদনবাবুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+