সারদা-কাণ্ডে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

সিবিআই তদন্তে নেমে জানতে পারে, সারদা গোষ্ঠীর সঙ্গে সুমন চট্টোপাধ্যায়ের একটি ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সুদীপ্ত সেনও আলাদাভাবে এই চুক্তির কথা জানান সিবিআইকে। এর পরই সুমনবাবুকে ডেকে পাঠায় সিবিআই। গোয়েন্দা সূত্রে খবর, চুক্তির সত্যতা স্বীকার করেছেন সুমন চট্টোপাধ্যায়। তবে তিনি জানিয়েছেন, সুদীপ্ত সেনই চুক্তি ভঙ্গ করেছিলেন।
দৈনিক সংবাদপত্র 'একদিন'-এর কর্ণধার থাকায় সময় সুমনবাবুর সঙ্গে সারদা গোষ্ঠীর ওই চুক্তি হয়েছিল। এখন তিনি অন্য একটি বাংলা দৈনিকের সম্পাদক পদে রয়েছেন।












Click it and Unblock the Notifications