সারদা মামলায় অভিযুক্ত কুণালের জামিনের মেয়াদ বাড়ল ১০ জানুয়ারি পর্যন্ত
নতুন বছরে শুরুতেই স্বস্তি মিলছে সারদা মামলায় অভিযুক্ত তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষের। বৃহস্পতিবার তাঁর অন্তবর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট।
কলকাতা, ২২ ডিসেম্বর : নতুন বছরে শুরুতেই স্বস্তি মিলছে সারদা মামলায় অভিযুক্ত তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষের। বৃহস্পতিবার তাঁর অন্তবর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীমকুমার রায় ও বিচারপতি এস বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কুণাল ঘোষের অন্তবর্তী জামিনের মেয়াদ ১০ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেন। এর ফলে নতুন বছরের শুরুতে স্বস্তি পেলেন কুণাল ঘোষ।

গতকালই সারদা মামলায় অপর অভিযুক্ত তৃণমূল নেতা মদন মিত্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে তিনি ভবানীপুরের বাইরেও অবাধ বিচরণ করতে পারবেন।
চলতি বছরেই পুজোর আগে সারদা মামলায় জামিন পান কুণাল ঘোষ। তিন বছর পর জামিনে মুক্ত হয়ে তিনি বাড়ি ফেরেন। আদালতের নির্দেশে ১ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তাঁর জামিন দেওয়ার সময় আদালত জানায়, আর কোনও নিয়মেই জামিন আটকানো যায় না। কারণ এই মামলায় যে শাস্তি ধার্য, তার তুলনায় বেশিদিন জেল হেফাজতে রয়েছেন সারদা মামলায় এই অভিযুক্ত। উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ অক্টোবর তাঁকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ।












Click it and Unblock the Notifications