আরজি কর হাসপাতালের নতুন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়, আন্দোলন নিয়ে কী বললেন তিনি?

আরজি কর হাসপাতালের নতুন সুপার হিসেবে কাজে যোগ দিলেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল চারটের সময় তিনি আরজি কর হাসপাতালে এসে পৌঁছালেন৷ দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখা হবে। সেই কথা বললেন তিনি।

বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল পদে ছিলেন তিনি৷ তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালের সুপার পদে বসানো হল। গতকাল বুধবার স্বাস্থ্যভবনের তরফ থেকে এই কথা জানানো হয়। আজ বৃহস্পতিবার তিনি বাঁকুড়া থেকে কলকাতা এলেন।

চিকিৎস, নার্স, স্বাস্থ্যকর্মী, জুনিয়র চিকিৎসক সকলের নিরাপত্তা হল গুরুত্বপূর্ণ বিষয়। সেই নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। এই কথাই জানালেন তিনি৷ তবে কেবল কর্তব্যরত চিকিৎসকরাই নন। হস্টেলে থাকা জুনিয়র চিকিৎসকদেরও নিরাপত্তা নিশ্চিত করা কর্তব্য৷ কারণ, একজন চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, নার্স সারাক্ষণ হাসপাতালে চিকিৎসা করেন না। তারা হস্টেলেও থাকেন। তাই সেখানকার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ।

আরজি কর হাসপাতালে কর্মবিরতি চলছে৷ নির্যাতিতার মৃত্যুর পূর্ণ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে। হাসপাতালের ভিতর হাজার সাতেক মানুষ হামলা চালায়। যথেচ্ছ ভাংচুর চালানো হয়৷ আর তারপর জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আরও জোরালো হয়৷ জরুরি পরিষেবা খোলা রয়েছে হাসপাতালে৷ আউটডোর পরিষেবা পাওয়া যাচ্ছে না বললেই চলে৷

এই পরিস্থিতিতে গতকাল স্বাস্থ্যভবন মিছিল করেছিলেন চিকিৎসকরা৷আধিকারিকদের সঙ্গে আলোচনা হলেও কোনও সমাধানসূত্র বেরোয়নি৷ আজও কর্মবিরতি চলছে। সপ্তর্ষি চচট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন। তাদের সম্পূর্ণ দাবিদাওয়া আগে শুনতে হবে। তাদের দাবির যৌক্তিকতা আছে৷ কাজেই সব শুনেই তিনি ব্যবস্থা করতে পারবেন। তবে তিনি আশাবাদী কর্মবিরতি আন্দোলন তুলে নেওয়া হবে৷ ছন্দে ফিরবে আরজি কর হাসপাতাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+