ওরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে! বিস্ফোরক ধৃত তৃণমূল নেতা শান্তনু

আদালতে তোলার সময়ে একেবারে বিস্ফোরক দাবি করে বস;লেন তৃণমূল নেতা। এমনকি যারা জেলে আছেন তারাই তাঁকে ফাঁসাচ্ছে বলেও অভিযোগ/

ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এমনকি যারা জেলে আছে তাঁরাই ফাঁসানোর চেষ্টা করছে। আমি সম্পূর্ণ নির্দোষ। আদালতে তোলার সময়ে বিস্ফোরক দাবি করলেন হুগলির যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ জেরার পর শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দফায় দফায় জেরার পরেই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।

আজ শনিবার আদালতে তোলার সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা।

নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন হুগলির যুবনেতা

নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন হুগলির যুবনেতা

তবে জেলে থেকে তাঁকে কে ফাঁসাচ্ছে তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। যদিও বারবার সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করতে থাকে যে কে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে! সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তাঁর দাবি, আমি যা বলার আদালতে বলব। তবে চিৎকার করে বারবার নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন হুগলির যুবনেতা। এমনকি কোনও টাকা তিনি নেননি বলেও এদিন দাবি করেছেন তিনি। এই অবস্থায় যদিও আদালতে তৃণমূলের প্রভাবশালী এই নেতা কি বলেন সেদিকেই নজর সবার।

হেফাজতে নেবে ইডি

হেফাজতে নেবে ইডি

অন্যদিকে আইনজীবী মারফৎ জামিনের আবেদন শান্তনু বন্দ্যোপাধ্যায় জানাবেন বলেই জানা গিয়েছে। তবে এদিন শান্তনুর বিরুদ্ধে পাওয়া একাধিক তথ্য যা তদন্তে উঠে এসেছে তা ইডি পেশ করতে পারে। এছাড়াও নিয়োগ দুর্নীতিতে কীভাবে শান্তনু জড়িত তাও আদালতের সামনে তুলে ধরতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তদন্তের স্বার্থে শান্তনুকে ফের একবার নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাবে তাঁরা। শোনা যাচ্ছে, আগামিদিনে কুন্তল এবং তাপসের মুখোমুখিও বসানো হতে পারে ধৃত শান্তনুকে।

বিস্ফোরক লকেট

বিস্ফোরক লকেট

অন্যদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতারে বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায়। হুগলির সাংসদ এদিন বলেন,সবাই জানত শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে। এটা একটা বড় চক্র। মাকশার জালের মত ছড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ। তবে সিবিআই ইডি এই জাল গোটাচ্ছে বলে দাবি তাঁর। আর তাতে রথি মহারথিরা জেলে যাবে বলে আশা লকেটের। তাঁর মতে, আমরা চাই জনতার টাকা মানুষের টাকা যারা লুট করেছে তাদের যেন তাড়াতাড়ি শাস্তি হয়। শুধু তাই নয়, হুগলি জেলার আরও অনেক মন্ত্রী, বিধায়ক যুক্ত আছে বলেও বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+