বিজেপিকে পাল্টা ঝটকা দিল তৃণমূল ! অর্জুনের 'ঘর' ভেঙে ড্যামেজ কন্ট্রোল

লোকসভা ভোটের মুখেই তৃণমূল শিবিরে আঘাত নেমে এসেছে। উত্তর ২৪ পরগনার বারাকপুরের দোর্দন্ডপ্রতাপ নেতা অর্জুন সিং যোগ দিয়েছেন বিজেপিতে।

লোকসভা ভোটের মুখেই তৃণমূল শিবিরে আঘাত নেমে এসেছে। উত্তর ২৪ পরগনার বারাকপুরের দোর্দন্ডপ্রতাপ নেতা অর্জুন সিং যোগ দিয়েছেন বিজেপিতে। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর এই প্রথম কোনও বিধায়ক শাসক শিবির থেকে পদ্মশিবিরে গেলেন। আর স্বল্প সময়ে ড্যামেজ কন্ট্রোল করতে তৃণমূল এবার দলে টানল অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংকে।

দাদার প্রস্তান-পথ প্রবেশ ভাইয়ের

দাদার প্রস্তান-পথ প্রবেশ ভাইয়ের

অর্জুনের বিদায়ের পথ ধরেই তৃণমূল শিবিরে প্রবেশ ঘটছে সঞ্জয় সিংয়ের। শুক্রবারই তিনি যোগ দিচ্ছেন তৃণমূলে। সঙ্গে বেশ কয়েরজন বিজেপি নেতাও থাকছে তাঁর সঙ্গে। প্রাক্তন ক্রিকেটার বর্তমানে ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার হাত ধরে সঞ্জয় সিং অনুগামীদির নিয়ে যোগ দেবেন তৃণমূলে।

শিবির বদল দাদা-ভাইয়ের

শিবির বদল দাদা-ভাইয়ের

দুই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই দীর্ঘদিন ধরেই। অর্জুন সিং যখন মমতা অনুগামী হিসেবে পরিচিত ছিলেন, তখ সঞ্জয় সিং ছিলেন ভিন্ন শিবিরে। একটা সময়ে সিপিএম, সম্প্রতি বিজেপিতে তিনি ছিলেন অন্যতম মুখ। অর্জুন মুকুল রায়ের হাতে ধরে বিজেপিতে যোগ দিতেই সঞ্জয়ও শিবির বদল করলেন।

তৃণমূলে এন্ট্রি সঞ্জয় সিংয়ের

তৃণমূলে এন্ট্রি সঞ্জয় সিংয়ের

লোকসভায় বারকাপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন অর্জুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সাংসদ দীনেশ ত্রিবেদীকেই ফের টিকিট দিতে। সেইমতো দীনেশ ত্রিবেদীকেই টিকিট দিয়েছিলেন মমতা। প্রার্থী ঘোষণা হতেই তাই অর্জুন বিজেপিতে যোগ দিলেন। আর সেই পথ ধরেই বিরোধী শিবির থেকে তৃণমূলে এন্ট্রি হল সঞ্জয় সিংয়ের।

তৃণমূলের ভাটপাড়া চ্যালেঞ্জ

তৃণমূলের ভাটপাড়া চ্যালেঞ্জ

অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক ছিলেন। তিনি বিজেপিতে যোগ দিলেন, সঙ্গে নিয়ে গেলেন ভাটপাড়া পুরসভার কাউন্সিলরদের। সেক্ষেত্রে পুরবোর্ড বিজেপির দখলে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হল। এই অবস্থায় তৃণমূল নেমে পড়ল ড্যামেজ কন্ট্রোলে। তৃণমূল এখন ভাটপাড়া পুরবোর্ড ধরে রাখতে পারেন কি না, তাই লাখ টাকার প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+