পলিগ্রাফের পর এবার সঞ্জয়ের নারকো টেস্ট করতে চায় সিবিআই, আবেদন আদালতে

আরজি কর কাণ্ডে সঞ্জয় রায় গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছে। পলিগ্রাফ টেস্ট হয়েছে। এবার নারকো টেস্ট করা হবে ধৃত সঞ্জয় রায়ের। সেই চিন্তাভাবনাই করছে সিবিআই। এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। নারকীয় এই ঘটনায় একমাত্র গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। একাধিক জেরা করেও তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসেনি বলে খবর। কিন্তু সেই নারকীয় ঘটনা কি একাই ঘটিয়েছে সে? না কি তার উপর ঘটনার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে কৌশলে? সেই প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।

Sanjay Roy

কলকাতা পুলিশ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। পরে সিবিআই এই তদন্তভার গ্রহণ করে। সিবিআই তাকে হেফাজতে নিয়ে জেরা করে। পরে আদালতের নির্দেশে তাকে জেল হওয়াতে পাঠানো হয়। এর আগে সিবিআই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করিয়েছে। প্রেসিডেন্সি জেলেই তার সেই টেস্ট হয়।

এবার সিবিআই চাইছে নারকো টেস্ট করা হোক সঞ্জয়ের। তাতে আরও তথ্য বেরিয়ে আসবে। নারকো টেস্টের জন্য আদালতের অনুমতি দরকার হয়। সেজন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিয়ালদহ আদালতে আবেদন করেছে বলে খবর। কিন্তু কেন সিবিআই নারকো টেস্ট চাইছে?

সিবিআই সূত্রে খবর, পলিগ্রাফ টেস্টে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছে সঞ্জয় রায়। কিন্তু সেই সব প্রশ্নে বিস্তর অসঙ্গতি, ফাঁক রয়েছে। নির্দিষ্ট তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রশ্ন উঠেছে। সে কারণেই এবার নারকো টেস্টের দিকে যেতে চাইছে সিবিআই।

প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয় রায়কে জেরা করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার সিবিআই তাকে দীর্ঘক্ষণ জেরা করেছে প্রেসিডেন্সি জেলে। পলিগ্রাফ টেস্টের উত্তর ও পরবর্তী জেলার বয়ান মিলিয়ে দেখা হয়েছে।। সেখানে ফাঁকফোকড় থাকছে। এমন কথাও শোনা যাচ্ছে। আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় আর কাউকেই তদন্তকারী সংস্থা গ্রেফতার করতে পারেনি। তাই এজেন্সির উপর চাপও থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+