অ্যাপোলোর বিরুদ্ধে জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ সঞ্জয় রায়ের স্ত্রী-র

বকেয়া টাকা দিয়ে ফিক্সড ডিপোজিটের কাগজ ছাড়াতে এসে রুবিদেবীর অভিযোগ, তাঁকে দিয়ে অ্যাপোলোর কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা নিচ্ছি লেখা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছিল।

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : অ্যাপোলোর বিরুদ্ধে জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ করলেন মৃত সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়। বকেয়া টাকা দিয়ে ফিক্সড ডিপোজিটের কাগজ ছাড়াতে এসে রুবিদেবীর অভিযোগ, তাঁকে দিয়ে অ্যাপোলোর কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা নিচ্ছি লেখা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছিল। রুবিদেবীর মানসিক অবস্থার সুযোগ নিতে চেয়েছিল অ্যাপোলো কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ করা হয় সঞ্জয়ের পরিবারের পক্ষ থেকে।[সহানুভূতি-অনুকম্পা চাই না, বিচার চাই, অ্যাপোলোর বকেয়া মিটিয়ে জানালেন সঞ্জয়ের স্ত্রী ]

উল্লেখ্য, তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের হুমকি বার্তা আসার পরে অ্যাপোলো কর্তৃপক্ষ সঞ্জয় রায়ের পরিবারের বকেয়া টাকা মকুব করে সমস্ত টাকা ফেরত দেওয়ার কথা জানায়। কিন্তু রুবিদেবী প্রথম থেকেই টাকা ফেরত নেবেন না বলে জানিয়ে আসছিলেন। তাঁর যুক্তি ছিল, সেদিন এক ঘণ্টা আগে সঞ্জয়কে ছাড়লে হয়তো বাঁচানো যেত। তখন তো সহানুভূতি দেখায়নি হাসপাতাল। তাই এখন আর টাকা ফেরত চাই না।[শাসকদলের নেতাদের টাকা দিতে হয় বলেই নার্সিংহোমগুলি পকেট কাটে সাধারণের : সুজন]

অ্যাপোলোর বিরুদ্ধে জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ সঞ্জয় রায়ের স্ত্রী-র

এদিন বকেয়া টাকা হাসপাতালে দিয়ে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট ফেরত নিতেই তাঁরা হাসপাতালে যান। সেইমতো টাকা দেওয়া ও নেওয়া নিয়ে টানাপোড়েন হয় প্রায় ৪৫ মিনিট। তখনই একটি কাগজে সই করিয়ে নেওয়া হয় রুবিদেবীকে। সেই কাগজেই একটা পয়েন্ট ছিল- অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা বুঝে পেলাম।

তা লক্ষ্য করেন রুবিদেবীর দাদা। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষের এই জালিয়াতির বিরুদ্ধে তারা সরব হন। হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুল্যান্সের টাকা নেয়নি বলে দাবি করা হয়েছিল। তাও মিথ্যা বলে জানান রুবিদেবী। অ্যাম্বুলেন্সের বিলের রিসিপ্টও তিনি দেখান। এরপরই ফুলবাগান থানায় গিয়ে বয়ান লেখান রুবিদেবী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+