সঞ্জয় রায়ের মৃত্যু : অ্যাপোলোর প্রাক্তন ও বর্তমান সিইও-কে দফায় দফায় জেরা কলকাতা পুলিশের

সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় অ্যাপোলো হাসপাতালের প্রাক্তন সিইও রূপালি বসু ও বর্তমান সিইও রানা দাশগুপ্তকে জেরা করল কলকাতা পুলিশ। মঙ্গলবারই সন্ধ্যায় ফুলবাগান থানায় হাজিরা দিতে আসেন রূপালিদেবী।

কলকাতা, ১৪ মার্চ : সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় অ্যাপোলো হাসপাতালের প্রাক্তন সিইও রূপালি বসু ও বর্তমান সিইও রানা দাশগুপ্তকে জেরা করল কলকাতা পুলিশ। মঙ্গলবারই সন্ধ্যায় ফুলবাগান থানায় হাজিরা দিতে আসেন রূপালিদেবী। তার আগেই আসেন রানা দাশগুপ্ত। ফুলবাগান থানায় তাঁদের দফায় দফায় জেরা চলে।[অ্যাপোলো কাণ্ড: সিইও পদ থেকে ইস্তফা রূপালি বসুর]

এর আগে দফায় দফায় অ্যাপোলোর চিকিৎসক ও কর্মীদের তলব করা হয় ফুলবাগান থানায়। মেডিকেল রিপোর্টে অ্যাপোলোর গাফিলতির প্রমাণ মিলেছে। অ্যাপোলো তদন্ত রিপোর্ট নবান্নে জমা পড়ার পরই হাসপাতালের প্রাক্তন সিইও-কে এই জেরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল। উল্লেখ্য, অ্যাপোলোয় সঞ্জয় রায়ের মৃত্যু নিয়ে তোলপাড়া হওয়ার পরই রুপালি বসু পদত্যাগ করেন অ্যাপোলোর পূর্বাঞ্চলের সিইও পদ থেকে। তাঁর স্থলাভিষিক্ত হন রানা দাশগুপ্ত।

সঞ্জয় রায়ের মৃত্যু : এবার অ্যাপোলোর প্রাক্তন সিইও রূপালি বসুকে তলব করল কলকাতা পুলিশ

সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়ের করা অভিযোগের ভিত্তিতে অ্যাপোলোয় চিকিৎসা গাফিলতির বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে ফুলবাগান থানা। এই অভিযোগে অ্যাপোলোর ১০ জন চিকিৎসক-সহ ১৬ জন কর্মীকে তলব করে দফায় দফায় জেরা করা হয়েছে। সঞ্জয় রায়ের মৃত্যুর তদম্তে নেমে অ্যাপোলোয় চিকিৎসা গাফিলতি ও বিস্তর বিল জালিয়াতির অভিযোগ উঠে আসে। চিকিৎসক ও কর্মীদের জেরার পাশাপাশি বয়ান রেকর্ডও করা হচ্ছে। এবার বয়ান রেকর্ড করা হল প্রাক্তন সিইও রূপালি বসু ও বর্তমান সিইও রানা দাশগুপ্তের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+