সঞ্জয় রায়ের মৃত্যু : অ্যাপোলোর ১০ চিকিৎসক-সহ ১৬ জনকে তলব তদন্তকারীদের

নামের তালিকা ধরে অ্যাপোলোর ১০ জন চিকিৎসক-সহ ১৬ জন কর্মীকে তলব করল ফুলবাগান থানা। সঞ্জয় রায়ের মৃত্যুর তদম্তে অ্যাপোলোর চিকিৎসক ও কর্মীদের তলব করা হয়েছে।

কলকাতা, ৪ মার্চ : নামের তালিকা ধরে অ্যাপোলোর ১০ জন চিকিৎসক-সহ ১৬ জন কর্মীকে তলব করল ফুলবাগান থানা। সঞ্জয় রায়ের মৃত্যুর তদম্তে নেমে তদন্তকারী অফিসাররা জানতে পারেন অ্যাপোলোয় চিকিৎসা গাফিলতি ও বিস্তর বিল জালিয়াতি হয়েছে। সেই বিষয়টি খতিয়ে দেখতেই অ্যাপোলোর চিকিৎসক ও কর্মীদের তলব করা হয়েছে। তাদের জেরার পাশাপাশি বয়ান রেকর্ড করা হবে।[অ্যাপোলোর বিরুদ্ধে জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ সঞ্জয় রায়ের স্ত্রী-র]

শনিবারই দু'জন চিকিৎসককে ডাকা হয়েছে। এদিন সন্ধ্যার মধ্যে আসতে বলা হয়েছে অ্যাপোলোর দুই চিকিৎসককে। ফুলবাগান থানা অ্যাপোলো কর্তৃপক্ষের কাছে সেইসব চিকিৎসকদের নামের তালিকা চেয়েছিল, যাঁরা সঞ্জয়ের চিকিৎসা করেছিলেন। সেইমতো অ্যাপোলো কর্তৃপক্ষ ২০ জনের নামের তালিকা দেওয়া হয় তদন্তকারীদের হাতে।[অ্যাপোলো-কাণ্ডে সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়কে তলব, স্বাস্থ্য ভবনে বয়ান রেকর্ড]

সঞ্জয় রায়ের মৃত্যু : অ্যাপোলোর ১০ চিকিৎসক-সহ ১৬ জনকে তলব তদন্তকারীদের

সেই তালিকা ধরেই ১০ জন চিকিৎসক ও ১৬ জন হাসপাতালের অন্য বিভাগের কর্মীদের তলব করা হয়েছে। সবাইকে ডেকে তাঁদের বয়ান রেকর্ড করা হবে। তারপর খতিয়ে দেখা হবে তাঁদের বয়ানে কোনও অসঙ্গতি রয়েছে কি না। অসঙ্গতি থাকলে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, শুক্রবার অ্যাপোলোর তিন আধিককারিককে তিন ঘণ্টা জেরা করা হয়।[অ্যাপোলো কাণ্ড: সিইও পদ থেকে ইস্তফা রূপালি বসুর]

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ সঞ্জয় রায়ের পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল, তা খারিজ করে দিয়েছেন তদন্তকারী অফিসাররা। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে সঞ্জয় রায়ের পরিবার খারাপ ব্যবহার ও হেনস্থার অভিযোগ করা হয়। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তেমন কোনও প্রামাণ্য পায়নি পুলিশ।[দিল্লিতে ৩০ ধরনের অস্ত্রোপচার বিনামূল্য হতে চলেছে, ঘোষণা দিল্লি সরকারের]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+