সঞ্জয় রায়কে বলির পাঁঠা করা হচ্ছে, আরজি কর কাণ্ডে সিবিআই-এর কাছে কাদের নামে অভিযোগ নির্যাতিতার বাবা-মায়ের

আরজি কর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের প্রথম থেকেই অভিযোগ ছিল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারপর তাঁরা পুলিশের বিরুদ্ধেও সহযোগিতা না করার অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ ও সন্দেহ কথা তদন্তকারী সিবিআই আধিকারিকদের কাছেও জানিয়েছেন।

এব্যাপারে পরিবারের তরফে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, মেডিক্যাল সুপার ও সহকারী সুপারের-সহ বেশ কয়েকজনের নামে সিবিআই-এর কাছে অভিযোগ করেছেন। মামলায় হস্তক্ষেপের জন্য সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। পাশাপাশি তাঁরা আরও আশাবাদী যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিলে সেখান থেকে ঘটনা সম্পর্কে কিছু জানা যাবে।

rg kar

কাদের বিরুদ্ধে সিবিআই-এর কাছে অভিযোগ
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় নির্যাতিতার বাবা জানিয়েছেন, তাঁরা সেই সময়ের অধ্যক্ষ, এমএসভিপির বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁদের প্রত্যেকের সম্পর্কে সন্দেহ কথা সিবিআইকে জানিয়েছেন।

সিবিআই-এর জিজ্ঞাসাবাদ
তদন্তের দায়িত্ব হাতে নেওয়ার পর থেকে সিবিআই-এর আধিকারিকরা একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে গিয়েছেন। তাঁদের কাচ থেকে বিভিন্ন বিশয়ে জানার চেষ্টা করেছেন। তবে এদিন সিবিআই আধিকারিকরা ছয় ঘণ্টার বেশি সময় নির্যাতিতার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করেন। সিবিআইকে তাঁরা কী বলেছেন, তার বিস্তারিত জানাতে অস্বীকার করলেও, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন বলে অভিযোগ করে মামলা করার কথা জানিয়েছেন তিনি।

প্রমাণ ধ্বংসে ভিতরের লোক
আরজি করের ঘটনা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তত্তাবধানে করছে সিবিআই। যে কারণে নির্যাতিতার বাবা বিস্তারিত বলতে অস্বীকার করলেও হাসপাতালের নির্দিষ্ট বিভাগকেও দায়ী করেছেন নির্যাতিতার বাবা-মা। সিবিআই-এর কাছে তাঁরা অভিযোগ করেছেন, হাসপাতাল প্রমাণ নষ্ট করেছে।
তাঁরা আরও বলেছেন, সঞ্জয় রায়কে বলির পাঁঠা করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ব্যক্তিও জড়িত রয়েছে। সিবিআই আধিকারিকরা ষড়যন্ত্র উদঘাটনের জন্য সময় চেয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। অভ্যন্তরীণ ব্যক্তি কে হতে পারেন সেই সম্পর্কে তাঁরা সিবিআইকে জানিয়েছেন।
তাঁরা আরও জানিয়েছেন, সিবিআই আধিকারিকরা তাঁদের বলেছেন, তাঁরা (সিবিআই আধিকারিক) এব্যাপারে প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন।

দেহের পাশে ছিল বেশ কিছু জিনিস
মেয়ের মৃতদেহের পাশে একটি ল্যাপটপ, মোবাইল ফোন ও ছেঁড়া নোট প্যাড ছিল বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। সেই নোটপ্যাডের কয়েকটি পাতা ছেঁড়া ছিল। তাঁরা পুলিশের মাধ্যমে ছেঁড়া পাতার একটি ছবিও পেয়েছেন। তবে অন্য পাতাগুলির বিষয়বস্তু তাঁরা জানেন না। সেই ছবি তাঁরা সিবিআই-এর হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+