RG Kar Hospital: প্রবল চাপে সন্দীপ ঘোষের পদ বাতিল, সরানো হল আরজি করের নয়া প্রিন্সিপালকেও
RG Kar Hospital: আরজি কর কাণ্ডে বড় নির্দেশ স্বাস্থ্য ভবনের। সরিয়ে দেওয়া হল আরজি কর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল সুহৃতা পালকে। একই সঙ্গে ন্যাশানাল মেডিক্যাল কলেজে সন্দীপ ঘোষের অধ্যক্ষ হওয়ার যে নির্দেশিকা রাজ্যের তরফে জারি করা হয়, সেটিও এদিন বাতিল করা হয়েছে।
ফলে পদ খোয়ালেন আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Hospital) বিতর্কিত এই অধ্যক্ষ। একাধিক দাবিতে আজ বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন আন্দোলনরত চিকিৎসকরা। দীর্ঘক্ষন স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন। সেই বৈঠকের পরেই বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন চিকিৎসকরা।

স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বৈঠক নিস্ফলা। আর এরপরেই জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্য আধিকারিকরা। আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ছুটে আসেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। আসেন সদ্য প্রাক্তন অধ্যক্ষ সুহৃতা পালও। দীর্ঘ বৈঠক শেষে স্বাস্থ্য সচিব জানান, সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে আন্দোলনরত পড়ুয়াদের। খুব শীঘ্রই নতুন নিয়োগ করা হবে।
RG Kar Hospital: ঠিক কি হল এদিন?
আন্দোলনরত চিকিৎসকরা এদিন জানান, আরজি কর মেডিক্যালের (RG Kar Hospital) বর্তমান প্রিন্সিপাল আসছেন না। ফলে তাঁকে সরাতে হবে। আর এরপরেই সুহৃতা পালকে প্রিন্সিপাল পদ থেকে সরিয়ে দেওয়া হল। একই সঙ্গে সন্দীপ ঘোষকে ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা নিয়েও প্রশ্ন তোলেন আরজি করের জুনিয়ার ডাক্তাররা।
এমনকি এই ইস্যুতে এনআরএসেও ব্যাপক বিক্ষোভ হয়। শুধু তাই নয়, সন্দীপের 'পদন্নতি' নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্টও। এমনকি দলের অন্দরেও প্রশ্ন ওঠে। অবশেষে সেই নির্দেশিকা বাতিল করা হল। ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকেও সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হল এদিন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের MSVP- বুলবুল মুখোপাধ্যায়কে সরানো হয়েছে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট সুপারকেও সরানো হয়েছে বলেও জানানো হয়েছে। ঘটনার পর তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন অঠে। অভিযোগ, তিনিই 'আত্মহত্যা' তত্ত্ব প্রথম পরিবারকে জানিয়েছিলেন। শুধু তাই নয়, চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকেও সরানো হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রবল চাপের মুখে সরকারের এই সিদ্ধান্তে কার্যত নৈতিক জয় দেখছেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। তবে এখনও কর্মবিরতি থেকে সরে আসবেন না বলেও জানাচ্ছেন। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। আংশিক দাবি পূরণ হয়েছে।
তবে বিচারের পজিটিভ দিক না দেখা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যসচিব। তিনি জানান, নিরাপত্তা সহ সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। এবার কাজে ফিরুন।












Click it and Unblock the Notifications