RG Kar Case: সন্দীপ ঘোষ ছাড়াও আরজি কর কাণ্ডে গ্রেফতার আরও ৩, কারা তাঁরা?
সন্দীপ ঘোষের পাশাপাশি আরও ৩ জনকে গ্রেফতার করল সিবিআই। তিন জনই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। আফসার আলি, সুমন হাজরা ও বিপ্লব সিংহ নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আরজি কর হাসপাতালে দুর্নীতির ঘটনায় এরা তিনজন জড়িত ছিলেন বলে তদন্তে জানতে পেরেছে সিবিআই।
আসরাফ আলি সন্দীপ ঘোষের দেহরক্ষী ছিলেন। এবং সুমন হাজরা এবং বিপ্লব সিংহ দুজনে হাসপাতালের ভেন্ডার ছিলেন। আরজি কর হাসপাতালে যে দুর্নীতি চক্র চালাতেন সন্দীপ ঘোষ তাতে জড়িত ছিলেন এই তিনজন। এরা দুর্নীতির টাকা পাচারে সাহায্য করত সন্দীপ ঘোষকে এমনই জানতে পেরেছে তদন্তকারীরা।

১৬ দিন জেরার পরে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। সোমবার সন্ধেবেলা হঠাৎ করেই সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষকে পিছনের দরজা দিয়ে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই। তারপরেই জানা যায় যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তবে আরজি কর হাসাতালের দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রমাণ নাকি তদন্তকারীরা পেয়েছেন।
সন্দীর ঘোষের গ্রেফতারির পরে নির্যাতিতার মা-বাবাও মন্তব্য করেছেন, তাঁদের মেয়ে দুর্নীতির বলি হয়েছে। অর্থাৎ নির্যাতিতা দুর্নীতির এমন কিছু জেনে ফেলেছিলেন অথবা দুর্নীতির প্রতিবাদ করাতেই সন্দীপ ঘোষের মদতে এভাবে নারকীয় ভাবে হত্যা করা হয়েছে। তবে এই ঘটনায় আরও দোষী রয়েছে তাদের সকলের গ্রেফতারির দাবি জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা।
এদিকে আগামী ৪ তারিখ জুনিয়র ডাক্তারদের রাত জাগার কর্মসূচিতে তারা যোগ দেবেন বলে জানিয়েছেন। সন্দীপ ঘোষের গ্রেফতারিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা উচ্ছ্বাস প্রকাশ করলেও স্বাস্থ্য ভবন এখনও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেছেন তাঁরা। স্বাস্থ্যভবনের হাত এখনও সন্দীপ ঘোষের উপরে রয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications