Sandeshkhali Incident: আগাম জামিন পেলেই লন্ডনে পালাবে শেখ শাহজাহান! আদালতে বিস্ফোরক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

Sandeshkhali Incident: জামিন পেলেই লন্ডনে পালিয়ে যাবে শেখ শাহজাহান। এমনটাই আশঙ্কা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান আগাম জামিনের আবেদন জানিয়েছেন। আজ শুক্রবার সেই মামলার শুনানি ছিল। মামলার শুনানিতে শেখ শাহজাহানের জামিনের তীব্র বিরোধীতা করে ইডি।

একই সঙ্গে প্রভাবশালী এই তৃণমূল নেতা পালিয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ইডির আইনজীবী। বলেন, শেখ শাহজাহানের রাজনৈতিক প্রভাব রয়েছে। যদি জামিন দেওয়া হয় সে লন্ডনে পালিয়ে যাবে। তাহলে মামলা ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা আইনজীবীর।

Sandeshkhali Incident

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আদালতের তরফে কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে এদিন মামলার শুনানিতে ইডির তরফে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়। ইডির আইনজীবী এদিন আদালতে জানান, শেখ শাহজাহানের প্রভাব রয়েছে। একফোনে মাত্র ১৫ মিনিটে কয়েক হাজার লোককে যেভাবে জড়ো করেছিলেন সে বিষয়টিও আদালতের সামনে রাখেন আইনজীবী। এমনকি শাহজাহানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁকে 'ব্লু আয়েড বয়', 'টক অব দ্য টাউন' বলেও ব্যাখ্যা করে ইডি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ইডির দাবি, সন্দেশখালির বাদশা দোষী না হলে পালিয়ে বেড়াচ্ছে কেন? এমনকি প্রভাবের কথা তুলে ধরতে গিয়ে তাঁর অতীতের অপরাধের কথাও তুলে ধরেন আইনজীবী। বলেন, অতীতে অপরাধের অভিযোগের পরেও ধরা হয়নি তাঁকে। এমনকি খুনের ধারাতেও মামলা রয়েছে। সরকারি দফতরে হামলার ঘটনাতেও সে যুক্ত। কিন্তু তাও ধরেনি পুলিশ। সওয়ান কেন্দ্রিয় তদন্তকারী সংস্থার। এদিন পালটা শেখ শাহজাহানের তরফেও আইনজীবী বক্তব্য রাখেন। এদিন আদালত সব পক্ষের বক্তব্যই শোনে।

বলে রাখা প্রয়োজন, দিনের পর দিন কেটে গেলেও খোঁজ নেই 'বাদশা'র। কোথায় সে? স্পিকটি নট পুলিশ প্রশাসন। এমনকি তৃণমূলের তরফেও এই বিষয়ে নেই কোনও মন্তব্য। এদিকে 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে জন বিস্ফোরণ সন্দেশখালিতে। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এমনকি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টও।

শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, এক ব্যক্তি (পড়ুন-শেখ শাহজাহান) দীর্ঘদিন পলাতক থাকতে পারে না। আর এভাবে যদি পলাতক থাকে তাহলে আইন-শৃঙ্খলায় কোথায় তা নিয়েও প্রশ্ন কলকাতা কলকাতা হাইকোর্টের। এমনকি শেখ শাহজাহানকে আদালতে আত্মসমপর্ণের কথাও বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+