সন্দেশখালি সিসিটিভিতে মুড়ে ফেলতে হবে নির্দেশ হাইকোর্টের, পুলিশকে ভর্ৎসনা বিচারপতির

সন্দেশখালি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পুলিশ শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ঢোকেনি কেন? প্রশ্ন করলেন বিচারপতি জয় সেনগুপ্ত৷

সন্দেশখালিতে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। অবিলম্বে পুলিশকে এই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আজ মঙ্গলবার দীর্ঘ সওয়াল - জবাব চলে এজলাসে। আগামী কাল বুধবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা।

High Court

পুলিশকে এই সংক্রান্ত দুটি এফআইআর কপি আদালতে মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পুলিশি তদন্তের হস্তক্ষেপ চেয়েছেন ইডির আইনজীবী। সিবিআই, এনআইএকে তদন্তের ভার দিতে অনুরোধ করা হয়েছে। সিবিআইয়ের পক্ষ থেকে এদিন আইনজীবী বিল্লদ্বল ভট্টাচার্য উপস্থিত ছিলেন। সিবিআইয়ের এই তদন্তে কোনও সমস্যা নেই৷ জানিয়েছেন তিনি।

এদিনও মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, কতজন গ্রেফতার হয়েছে? মামলায় ৩০৭ ধারা যোগ হয়েছে কী না। পুলিশ কেন তালা ভেঙে অভিযুক্তের বাড়িতে ঢোকেনি? প্রশ্ন বিচারপতির। রাজ্যের তরফে জানানো হয়েছে সেখানে পুলিশ পিকেট বসানো আছে।

রেশন দুর্নীতির মূল অভিযোগ দায়ের করা হয়েছিল রাজ্য পুলিশে। সেই অভিযোগের ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করেছে। সেই মূল অভিযোগের তদন্তের কাগজ ইডিকে দিতে আপত্তি আছে? প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। বিচারপতির আশা মূল অভিযুক্তকে গ্রেফতার করবে পুলিশ।

পুলিশ মূল ঘটনার মুখকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমনই অভিযোগ ইডির আইনজীবীর। সন্দেশখালিতে পুলিশের নিরাপত্তা ও সাহায্য পেলে ফের তদন্তে যাওয়া যাবে। তবে সেখানে তথ্য প্রমাণ সব নষ্ট করে দেওয়া হয়েছে। এমই অনুমান ইডির৷ রাজ্যের তরফে ইডিকে সাহায্য করা হবে। এদিন আদালতে জানানো হয়েছে।

ইডির দাবি, ঘটনার দিন ১০ মিনিটের মধ্যে তিন হাজার মানুষ জমায়েত হয়ে হামলা চালায়। শেখ শাহজাহান প্রভাবশালী। তাই এই তদন্ত স্থানীয় পুলিশ করতে পারবে না। পুলিশ এখনও গ্রেফতারি পরোয়ানা জারি করেনি। সমস্ত কাউন্টার এফআইআর ম্যানুপুলেট।

দীর্ঘ সওয়াল - জবাবের পর আদালত নির্দেশ দিয়েছে, অবিলম্বে সন্দেশখালিতে প্রচুর সংখ্যায় সিসিটিভি লাগাতে হবে। শেখ শাহজাহানের বাড়ির চারপাশ মুড়ে রাখতে হবে সিসিটিভিতে। আগামী কাল বুধবার এই মামলার রায় দিতে পারে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+