সন্দেশখালি ইস্যুতে রাজ্যজুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, কালা দিবস পালন
সন্দেশখালি কাণ্ড, নারী নির্যাতন ইস্যুতে এবার বিক্ষোভ কর্মসূচিতে নামল বঙ্গ বিজেপি। রবিবার সকাল থেকে রাজ্যজুড়ে থানাগুলিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কলকাতা হাওড়া সহ একাধিক জেলায় এই কর্মসূচি করা হয়েছে। বিজেপি মহিলা মোর্চা নেতৃত্ব এই থানায় ঘেরাও কর্মসূচি করে।
উত্তর কলকাতাতে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি করা হয়। কলকাতার আমহার্স স্ট্রিট, ডিসি নর্থ, শ্যামপুকুর থানা সহ একাধিক থানায় বিক্ষোভ কর্মসূচি চালানো হয়। থানার বাইরে বিজেপি মহিলা মোর্চা ও অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত হয়েছিলেন। পুলিশ মন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

বিজেপির পক্ষ থেকে আজ রবিবার রাজ্যে পালন করা হয় কালা দিবস। উত্তর কলকাতা বিজেপি পক্ষ থেকে উত্তর কলকাতার বেশ কয়েকটি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি চলে। কুশপুতুল দাহ করা হয়। উত্তর কলকাতার মানিকতলায় ডিসি অফিস সহ বেশ কয়েকটি থানাতেও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
নারী নির্যাতন ও রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তা, বসিরহাটের সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে বিজেপি। থানায় বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি মহিলা মোর্চা। হাওড়াতেও বিভিন্ন থানার সামনে চলছে বিক্ষোভ। গোলাবাড়ি, ব্যাঁটরা সহ অন্যান্য থানার সামনে এই কর্মসূচি চলছে। গোলাবাড়িতে মিছিল করে এসে থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান মহিলা মোর্চার কর্মীরা। পথ অবরোধ করা হয়।
সন্দেশখালি ইস্যুতে রীতিমতো পথে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। এলাকায় ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে রাখা রয়েছে। যাতে কোনও খবর বাইরে বেরোতে না পারে, সেজন্যই প্রশাসন এই কাজ করছে। এমনই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।
অবিলম্বে ১৪৪ ধারা বাতিল করতে হবে। বিজেপি প্রতিনিধি দল আগামী কাল সন্দেশখালি যাবে। এমন কথা জানানো হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় রবিবার বিক্ষোভ কর্মসূচি চালানো হয়।












Click it and Unblock the Notifications