Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে বিজেপি নেতা গঙ্গাধরের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নয়, মৌখিক নির্দেশ বিচারপতির

আপাতত গঙ্গাধর এর বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নয়। মৌখিক নির্দেশে জানালেন বিচারপতি।
গঙ্গাধর কয়ালের মামলা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠালেন বিচারপতি জয় সেনগুপ্ত। যেহেতু মূল মামলা প্রধান বিচারপতির কাছে বিচারাধীন তাই এই মামলা বিচারপতি সেনগুপ্ত শুনতে পারেন কিনা সেই বিষয়ে ব্যাখ্যা চাইতে মামলা গেল প্রধান বিচারপতির কাছে।

সন্দেশখালির ভিডিও কাণ্ডে FIR খারিজ এবং নিরাপত্তা চেয়ে আদালতে আসেন গঙ্গাধর। পাশাপাশি ভুয়ো ভিডিও র অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানান তিনি। সেই মামলাতেই শুক্রবার এই নির্দেশ দিেয়ছেন বিচারপতি অন্যদিকে বিজেপি নেত্রী মাম্পি দালের জামিন মঞ্জুর হয়েছে।

Calcutta High Court

কয়েক সপ্তাহ আগে সন্দেশখালির একটি ভিডিও তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছিল তাতে এই গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিেয়ছিল যে সন্দেশখালিতে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। বিজেপি প্রার্থী রেখা পাত্র ২০০০ টাকা নিয়ে পুলিশের কাছে মিথ্যে অভিযোগ দায়ের করেছিলেন। ভিডিওতে নিজেকে বিজেপির মণ্ডল সভাপতি বলে দাবি করেছিলেন গঙ্গাধর কয়াল।

সেই ভিডিও তাঁর নয় বলে দাবি করে সিবিআইয়ের কাছে নালিশ জানিয়েছিলেন গঙ্গাধর কয়াল। ইতিমধ্যেই সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতারা গঙ্গাধরের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশের কাছে যে মিথ্যে অভিযোগ করার জন্য। এই এফআইআরের পরেই গঙ্গাধর কয়াল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এফআইআর বাতিলের জন্য। সেই মামলার শুনানি ছিল আজ।

তাতে এই বিচারপতি আজ তাঁকে রক্ষাকবচ দিয়েছে এবং জানিয়েছে আপাতত গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপ করা যাবে না। গঙ্গাধর কয়ালের ভিডিও প্রকাশ্যে আসার পর একের এর ভিডিও সন্দেশখালি নিয়ে ভাইরাল হয়েছে। তাতে সন্দেশখালির ঘটনা মিথ্যে বলে দাবি করা হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে সন্দেশখালি নিয়ে ভুয়ো ভিডিও তৈরি করে ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস।

তারপর থেকে ফের অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালি। এবং একের পর এক বিক্ষোভ দেখা দিয়েছে নতুন করে। ফের সন্দেশখালির মেয়েরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। লাঠি- ঝাঁটা হাতে তারা রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন। গ্রামের মহিলাদের অভিযোগ সন্দেশখালিতে পুলিশ জোর করে বিজেপিকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে। এবং তাদের বিরুদ্ধে মিথ্যে কেস দিচ্ছে।

তারপরেই আবার আজ থেকে সন্দেশখালিতে ক্যাম্প করেছে সিবিআই এবং সেই ক্যাম্পে গ্রামবাসীদের সব অভিযোগ শোনা হবে। ইতিমধ্যেই সন্দেশখালিকে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। তারা টহল দিতে শুরু করে দিয়েছেন সন্দেশখালির পরিস্থিতি শান্ত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+