করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায় সহ পরিবারের আরও ৩ সদস্য
করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায় সহ পরিবারের আরও ৩ সদস্য
গঙ্গোপাধ্যায় বাড়িতে করোনার কোপ
সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার পর মঙ্গলবারই খবর প্রকাশ্যে এসেছিল যে করোনা আক্রান্ত হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্টের ছোট কাকা সিএবি কোষাধক্ষ্য, দেবাশিষ গঙ্গোপাধ্যায়, খুড়তুতো ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ জুঁই গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন। আর এবার আক্রান্ত হলেন সৌরভের কন্যা সানা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতেই করোনার রিপোর্ট পজিটিভ আসে সৌরভ-কন্যার। অর্থাৎ এই মুহূর্তে গঙ্গোপাধ্যায় বাড়িতে সৌরভ সহ মোট পাঁচজনের দেহে থাবা বসাল করোনা। বেহালার বাড়িতে আইসোলেশনে আছেন পরিবারের আক্রান্ত তিন সদস্য সহ সানা। সূত্রের খবর, দিন কয়েক ধরে সামান্য অসুস্থ ছিলেন সৌরভ-কন্যা। মৃদু উপসর্গ রয়েছে বাকি তিন আক্রান্তেরও। পারিবারিক চিকিৎসক সপ্তর্ষি বসুর পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন সবাই। তবে নেগেটিভ আছেন ডোনা গঙ্গোপাধ্যায়।

বিদেশ থেকে ফিরে আক্রান্ত
সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও কন্যা সানা গঙ্গোপাধ্যায় লন্ডনে ছিলেন কিছুদিন। কয়েকদিন আগেই দেশে ফিরেছেন তাঁরা। এরপরেই করোনা ধরা পড়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তিও ছিলেন তিনি। তারপর তিনি কিছুটা সুস্থ হলে ফিরলে এবার সানা গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হলেন।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। এর আগে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications