দুর্গাপুজোর আনন্দে মাতুন ইতিহাস জেনে, হাতের কাছে রাখতেই হবে কলকাতা সর্বজনীন পুজো ডিরেক্টরি
দুর্গাপুজো আসতে এক মাসও বাকি নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যা আকর্ষণ করে বিশ্বকেও। কিন্তু অনেকেই জানেন না দুর্গাপুজোর ইতিহাস। কলকাতায় এই পুজোর ইতিহাস ও বিবর্তনের কথা। ফলে এবার দুর্গাপুজোর উৎসবে সামিল হওয়ার আগে পাঠকরা নিজেদের জ্ঞানের পরিধি বাড়িয়ে নিতে পারেন। কলকাতা সর্বজনীন পুজো ডিরেক্টরি হাতের কাছে রাখলেই।

সাংবাদিক সম্রাট চট্টোপাধ্যায় দুর্গাপুজো নিয়ে গবেষণা করেছেন। বছরের পর বছর ধরে তিনি এই পুজো সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করে তা মলাটবন্দি করে থাকেন। এবারেও ব্যতিক্রম হলো না। পুজো সাংবাদিকতার ২৫ বছর উপলক্ষে সম্রাট তাঁর পুজো সিরিজের এই অষ্টম তথা শেষ বইটি উৎসর্গ করেছেন বাংলার প্রতিটি পুজোপাগল মানুষকে। দীপ প্রকাশন থেকে প্রকাশিত বইটির দামও নাগালের মধ্যেই। ১৬০ পৃষ্ঠার বইটির দাম ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে অনলাইনেও।
বাংলায় দুর্গাপুজো থেকে উৎসবের সূচনা ১৬০৬ সালে রাজা কংস নারায়ণ এর হাত ধরে। আর কলকাতা সর্বজনীন এর সূচনা করেন কাশিমবাজারের রাজা হরিনাথ। সালটা ১৮৩২। যদিও এখন পাড়ায় পাড়ায় যে ধরনের সর্বজনীন দুর্গা উৎসব অনুষ্ঠিত হয় তার সূচনা ১৯১০ সালে ভবানীপুরের সনাতন ধর্মোৎসাহিনী সভার অনুপ্রেরণায়। এই ১১৫ বছর ধরে কীভাবে কলকাতার দুর্গা উৎসবের বিবর্তন হয়েছে সময়ভিত্তিক তার একটা সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে বইটিতে।
ইউনেস্কোর স্বীকৃতি মাথায় নিয়ে কলকাতার দুর্গা উৎসব আজ বিশ্বজনীন। শহরের বুকে তাক লাগানো ওপেন আর্ট ইনস্টলেশনের কথা আজ ছড়িয়ে গিয়েছে বিশ্বের দুয়ারে। ভিন রাজ্যের পাশাপাশি বিদেশিরাও পুজোর সময় ভিড় জমাচ্ছেন কলকাতায়। আমাদের রাজ্য, আমাদের উৎসব , প্রচারের দায়িত্ব আমাদেরই এই স্লোগানকে সামনে রেখে অবাঙালি ও বিদেশিদের কাছে বাংলার দুর্গা উৎসবের ৪৩৪ বছরের ইতিহাস তুলে ধরতে বইটিতে একই মলাটে বাংলা ও ইংরেজি দুটি ভাষাই রাখা হয়েছে।
কলকাতার সেরা ও জনপ্রিয় পুজো কমিটিগুলোর সংক্ষিপ্ত ইতিহাস, পুজোর সঙ্গে যুক্ত থিম, আলোক, আবহ শিল্পীদের পরিচিতিপত্রের পাশাপাশি বইটিটি রয়েছ কুমোরটুলির গল্প। রয়েছে ৫১টি বনেদি বাড়ির অজানা পুজো উপাচারের গল্প। ভারতের স্বাধীনতা সংগ্রামে কলকাতার দুর্গাপুজোর কী ভূমিকা ছিল, নেতাজি সুভাষ চন্দ্র বসু কীভাবে ক্লাবগুলোকে সংগঠিত করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সেই ইতিহাসের একটা সংক্ষিপ্ত অংশও স্থান পেয়েছে বইটিতে। সবমিলিয়ে পুজো সংক্রান্ত অনেক অজানা কথাই জানতে পারবেন পাঠকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications