ভেঙে পড়েছে সম্পূর্ণ ব্যবস্থা! জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে তৃণমূলের 'দ্বিচারিতা'য় প্রশ্ন শমীক ভট্টাচার্যের
Samik Bhattacharya: রাজ্যসভায় প্রার্থী হওয়ার পর প্রথমবার দিল্লি গেলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। গত রবিবার সন্ধেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তাঁর নাম পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। প্রসঙ্গত বিধায়ক সংখ্যার বিচারে শমিক ভট্টাচার্যের রাজ্যসভায় যাওয়া নিশ্চিত।
দিনে কলকাতা বিমানবন্দরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষকে নতুন করে বোঝানোর কিছু নেই। সম্পূর্ণ ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সাংবিধানিক ব্যবস্থা আক্রান্ত, আইনশৃংখলার পরিস্থিতি আক্রান্ত, সাংবিধানিক প্রধান আক্রান্ত, আদালত আক্রান্ত হচ্ছে। মৌলিক অধিকার এবং মহিলাদের অধিকার ও বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে।

শমীক ভটাচার্য বলেন, জনবিচ্ছিন্ন অবস্থা তৈরি হচ্ছে। কমিশন কি বলেছেন সেটা তাদের অবজারভেশন তারা বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে এটাই চায়। জাতীয় এসসি কমিশনের রাষ্ট্রপতি শাসন চাওয়া নিয়ে এমনটাই মন্তব্য করেছেন তিনি।
জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে সরানো প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, কোথায় চলে গেল তাতে কার কী এসে গেল। তিনি বলেন, তাহলে তৃণমূল কংগ্রেস স্বীকার করুক জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী। তিনি কটাক্ষ করে বলেন, দেখা যাবে কালকেই মুখ্যমন্ত্রী বলে দেবেন বালু ভাল ছেলে, ওকে ফাঁসানো হয়েছে।
শমীক ভট্টাচার্য কার্যত এদিন তৃণমূলের বিরুদ্ধে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে দ্বিচারিতার অভিযোগ করেন। তিনি বলেন, তৃণমূলের এটাই রাজনীতি, ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে দল ভাঙার জন্য বলতেই পারে। সুতরাং কাকে সরিয়ে দিল অথবা কাকে রাখল, পশ্চিমবঙ্গের মানুষের তাতে কিছু এসে যায় না।
এদিন দিল্লি গেলেন মেদিনীপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও। এদিন তিনিও কলকাতা বিমানবন্দরে জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব যাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন।












Click it and Unblock the Notifications