অডি গাড়িতে সে একাই ছিল, অবশেষে স্বীকারোক্তি সাম্বিয়ার
কলকাতা, ২৩ জানুয়ারি : পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে অবশেষে নিজের অপরাধ স্বীকার করে নিল রেড রোড কাণ্ডের মূল অভিযুক্ত সাম্বিয়া সোহরাব। ১৩ জানুয়ারি যে অডি গাড়ি বায়ুসেনা জওয়ানকে পিষে মেরেছিল সেই গাড়িটি যে সেই চালাচ্ছিল তা নিজের মুখেই স্বীকার করেছ সাম্বিয়া।
উল্লেখ্য ১৩ জানুয়ারি, সকালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন নম্বরপ্লেট বিহীন একটি সাদা রংয়ের অডি গাড়ি তরুণ বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়কে পিষে দেয়। গাড়ির চালক পালিয়ে যায়। [রেড রোডে প্রজাতন্ত্র দিবসের মহড়ার সময়ে নম্বর প্লেটহীন গাড়ির ধাক্কায় সেনা অফিসারের মৃত্যু]

পুলিশের কাছে উঠে আসে তিনটি নাম সাম্বিয়া সোহরাব ও তার দুই বন্ধু শানু ও জনি। তিনজনেই পলাতক ছিল। যদিও শানু ও জনির পরিবারের দাবি ছিল গাড়িতে সাম্বিয়া একাই ছিল, অন্য একটি স্কোডা গাড়িতে ছিল শানু ও জনি। যদিও সাম্বিয়া ও তার পরিবার বলে গাড়িতে ৩ জনই ছিল। আর তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।
জনির একটি ভিডিও টেপে নিজের বয়ান জানায় জনি। সে জানায় ১৩ জানুয়ারি সকালে দুর্ঘটনার আগে পর্যন্ত ৩ জনে একসঙ্গে ছিলেন। সাম্বিয়া মদ্যপ থাকায় তাকে গাড়ি চালাতে বারন করে শানু। আর তাতে রেগে চোটপাট করে একাই অডি গাড়িটি নিয়ে বেরিয়ে যায় সাম্বিয়া। তারপরই দুর্ঘটনা।
একে একে পুলিশের জালে ধরা পড়ে, সাম্বিয়া, শানু ও জনি। ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের কথাতেও দুর্ঘটনার পর নীল জ্যাকেট পরা একজনই গাড়ি থেকে নেমে পালায়। এরপর পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে সাম্বিয়া স্বীকার করে সেদিন গাড়ি সে নিজেই চালাচ্ছিল। শানু ও জনি তার সঙ্গে গাড়িতে ছিল না।
যদিও তদন্তকারীরা এখুনি জনি ও শানুকে ক্লিনচিট দিতে নারাজ। এই ঘটনায় শানু ও জনির ভূমিকা কী? এবং তারা কেন পালিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সাম্বিয়ার বাবা মহম্হদ সোহরাব ও আম্বিয়া সোহরাব গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। আম্বিয়া ও মহম্মদ সোহরাবই বা কোন ঘটনার জেরে গা ঢাকা দিয়েছে তা নিয়েও অনুসন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications