অত্যাধুনিক স্ক্রিন ডোর ব্যবস্থা থাকছে সল্টলেক মেট্রোতে, জানুন সময়সূচি
অত্যাধুনিক স্ক্রিন ডোর ব্যবস্থা থাকছে সল্টলেক মেট্রোতে, জানুন সময়সূচি
প্রথম পর্যায়ে মেট্রো চলবে সেক্টর ফাইভ স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম স্টেশন পর্যন্ত। সেক্টর ফাইভ করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম। ৫.৮ কিলোমিটার এই পথে ট্রেনটি অতিক্রম করবে ৬টি স্টেশন। প্রতিটা স্টেশনকে এক একটা থিমে সাজানো হয়েছে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে। উদ্বোধনের দিন একটি ট্রেনই চালানো হবে। এই গোটা পথটাই অতিক্রম করতে সময় লাগবে ১৪ মিনিট।

শুরুর থেকে কোনও অসুবিধা ধরা না পড়লে, শুক্রবার থেকেই যাত্রীদের নিয়ে পুরোদমে ট্রেন চলবে এই রুটে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলবে বলে জানা গেছে। প্রাথমিক ভাবে ২০ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। পরে যাত্রীসংখ্যা বাড়লে ট্রেনের সময়সূচিরও পরিবর্তন হবে। কলকাতা মেট্রোর মতোই ইস্ট ওয়েস্ট মেট্রোতেও স্মার্ট কার্ড ও টোকেনের ব্যবস্থা থাকছে। তবে তা দেখতে আলাদা। মেট্রো রেলে আপাতত থাকছে ৫ ও ১০ টাকার টিকিট।
এছাড়াও মেট্রোয় আত্মহত্যা রোখার জন্য প্ল্যাটফর্মে বিশেষ স্ক্রিন ডোরের ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম রাজ্যে কোনও মেট্রো স্টেশনে স্ক্রিন ডোর চালু হচ্ছে বলে জানিয়েছে কর্তারা। ট্রেন থামার পরে মেট্রোর দরজা ও স্ক্রিন ডোর সমন্বয় করে খুলবে। এছাড়াও প্ল্যাটফর্মে রাখা থাকবে ফোন। কোনও যাত্রী সমস্যা দেখলেই ওই ফোন থেকে মেট্রোর কন্ট্রোল রুমে যোগায












Click it and Unblock the Notifications