সল্টলেকে তরুণীর মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
কলকাতা, ২৫ অগাস্ট : ফের সল্টলেকে ধর্ষণের ঘটনা ঘটল। এবার পেশায় বার ডান্সার এক তরুণী ধর্ষণের শিকার হলেন। কাজ থেকে ফেরার পথে সল্টলেকের একটি হোটেলে তুলে নিয়ে যাওয়া হয় তরুণীকে। সেখানেই তাকে মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে ধর্ষণ করা হয়। এরপরে অভিযুক্ত যুবক ফেরার হয়ে যায়।
বিধাননগর উত্তর থানায় নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণের মামলা রুজু করেছিল পুলিশ। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিধাননগর উত্তর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ দিন ফেরার থাকার পর অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে। পুলিসের পক্ষ থেকে আরও বলা হয় অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানাবেন তাঁরা।

উল্লেখ্য, মে মাসেও সল্টলেকে একটি গণধর্ষণের ঘটনা ঘটেছিল। গভীর রাতে সল্টলেকের সেক্টর ফাইভের কাছে গাড়িতে লিফট চাইতে গিয়ে গণধর্ষণের স্বীকার হয়েছিলেন এক যুবতীকে। নির্যাতনের পরে ওই যুবতীকে বৈশাখী মোড়ের কাছে ফেলে দিয়ে পালিয়েছিল অভিযুক্তেরা। সেই ঘটনায় চার অভিযুক্তকেই পুলিশ গ্রেফতার করেছিল। তাদের বিরুদ্ধে এখনও মামলা চলছে।
একের পর এক ধর্ষণের ঘটনায় অপরিস্থিতিতে পড়েছে পুলিশ প্রশাসন। সল্টলেকের মত ব্যস্ততম এলাকায় এই ধরনের ঘটনা ক্রমশ বেড়ে যাওয়া নিরাপত্তার অব্যবস্থার ছবিটাই সামনে আসছে।












Click it and Unblock the Notifications