Sukanta Majumdar: 'মেরে ফেলার চক্রান্ত ছিল', অক্সিজেন লাগিয়ে কলকাতায় আনা হচ্ছে সুকান্ত মজুমদারকে
Sukanta Majumdar: জ্ঞান ফিরলেও পরিস্থিতি উদ্বেগজনক! বসিরহাট হাসপাতাল থেকে দ্রুত কলকাতায় নিয়ে আসা হচ্ছে সুকান্ত মজুমদারকে। বিশেষ অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু বিজেপির তরফে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে।
তাঁদের দাবি, সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। আর সেই কারণে এই অব্যবস্থা। যদিও কলকাতায় নিয়ে আসার পথে অনেক বেশি সতর্ক পুলিশ-প্রশাসন। সামনে কনভয় এবং বাড়তি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

বিজেপি নেত্রী অর্চনা মজুমদার জানিয়েছেন, গাড়ি থেকে পড়ে গিয়ে কোমর সহ শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে। বুকে যন্ত্রণা হচ্ছে। অক্সিজেন লাগিয়েই সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি নেত্রী। শুধু তাই নয়, বর্তমানে সুকান্ত মজুমদারের যা শারীরিক পরিস্থিতি তা চিকিৎসা করার মতো বসিরহাট হাসপাতালের পরিকাঠামো নিয়ে বলেও দাবি করেছেন। আর সেই কারণেই দ্রুত কলকাতায় সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন অর্চনা মজুমদার।
যদিও সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে দাবি বসিরহাট হাসপাতালের চিকিৎসকদের। আজ বুধবার সন্দেশখালি যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদার। সেই মতো মঙ্গলবার রাতেই টাকির একটি হোটেলে পৌঁছে যান। আজ বুধবার সেখান থেকেই সন্দেশখালি যাওয়ার পথে বের হতে গেলে আটকে দেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতিকে। বিশাল পুলিশ বাহিনীকে কার্যত আটকে দেয় টাকির ওই হোটেলের গেট। সুকান্ত মজুমদারকে হাউস অ্যারেস্টের মতো পরিস্থিতি তৈরি হয়।
কিন্তু কেন আটক করা হচ্ছে তা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar)। এমনকি কেন হাউস অ্যারেস্ট করা হচ্ছে তা নিয়েও পুলিশের সঙ্গে তুমুল বচসা হয়। এভাবে= পুলিশের কাছে বাঁধা পেয়ে দাঁড়িয়ে থাকা একটি রাজ্য পুলিশের গাড়ির ছাদে উঠে পড়েন বালুরঘাটের সাংসদ। সেই অবস্থাতে ধস্তাধস্তিতেই জড়িয়ে পড়েন তিনি।
আর তা চলাকালীন হঠাত করেই গাড়ি থেকে মাটিতে পড়ে যান। এবং জ্ঞান হারান। যদিও সেখানে দাঁড়ানো রাজ্য পুলিশের আধিকারিকরা মনে করেন এটা কোনও কৌশল হতে পারে। ফলে দ্রুত সুকান্ত মজুমদারকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়েও তৈরি হয় জটিলতা। শেষমশ কোনও রকমে একটি গাড়িতে সুইয়ে বসিরহাট হাসপাতালে বিজেপি নেতাকে নিয়ে আসা হয়।












Click it and Unblock the Notifications