মুকুলের 'হানা' সব্যসাচীর বাড়িতে! তড়িঘড়ি ফোন করতেই ‘উপযুক্ত’ জবাব পেলেন মন্ত্রী
শুক্রবার সন্ধ্যায় আলুর দম খেয়ে হঠাৎ তৃণমূল নেতার বাড়িতে এলেন বিজেপি নেতা মুকুল রায়। তাতেই ত্রাহি ত্রাহি রব উঠল তৃণমূলে।
শুক্রবার সন্ধ্যায় আলুর দম খেতে হঠাৎ তৃণমূল নেতার বাড়িতে এলেন বিজেপি নেতা মুকুল রায়। তাতেই ত্রাহি ত্রাহি রব উঠল তৃণমূলে। শনিবার বৈঠকে গরহাজির থাকলেন সব্যসাচী দত্ত, আরও জল্পনা বাড়ল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফোন করলেন প্রভাবশালী মন্ত্রী। সেই ফোন পেয়েই উপযুক্ত জবাব দিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত।

রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী ফোন করে সব্যসাচীর কাছে জানাতে চান মুকুল রায় কেন এসেছিলেন বাড়িতে? জবাবে সব্যসাচী বললেন, আমার সঙ্গে মুকুলদার সম্পর্ক তো জানোই। কেউ যদি বাড়িতে আসতে চায়, তাকে কী না বলব। এ প্রসঙ্গে মুকুল রায় জানিয়েছেন, ঠিকই তো বলেছে সব্যসাচী। আমিই ফোন করেছিলাম। লুচি আর আলুর দম খাওয়ার জন্য।
জ্যোতিপ্রিয় মল্লিক এই মর্মে বলেন, সব্যসাচীর স্ত্রীর অসুস্থতার জন্য এদিন বৈঠকে আসতে পারেনি। তারপর কেউ অপরিহার্য নয়। তাই তিনি চলে গেলেও ফারাক পড়বে না। জ্যোতিপ্রিয় সব্যসাচীর ব্যাপারে খানিক নমনীয় হলেও, দমকলমন্ত্রী সুজিত বসু কড়া ভাষাতেই সমালোচনা করেছেন। তিনি বলেন, লোকসভা ভোটের আগে কর্মীরা খাটছেন, আর কেই কারও বাড়িতে লুচি-আলুর দম খাওয়াচ্ছেন।












Click it and Unblock the Notifications