বাংলা মুকুটে নতুন পালক! উৎকর্ষ বাংলার পর রাষ্ট্রসংঘের স্বীকৃতি সবুজ সাথী প্রকল্পকেও
এবছরে উৎকর্ষ বাংলার পর রাষ্ট্র সংঘের স্বীকৃতি আদায় করে নিল সবুজ সাথী প্রকল্প।
এবছরে উৎকর্ষ বাংলার পর রাষ্ট্র সংঘের স্বীকৃতি আদায় করে নিল সবুজ সাথী প্রকল্প। সারা বিশ্বে কুড়ি লক্ষ মানুষের ভোট চাওয়া হয়েছিল এই প্রকল্পে।
এই প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিনা মূল্যে সাইকেল দেওয়া হয়। আর্থ সামাজিক প্রকল্পগুলির মধ্যে এই সবুজসাথী প্রকল্প অন্যতম।

উৎকর্ষ বাংলার পর সবুজ সাথী প্রকল্প নতুন করে এক থেকে ৫-এর মধ্যে স্থান পেয়েছে। জানা গিয়েছে, প্রতিযোগিতায় ১০৪০ টি প্রকল্পের নাম জমা পড়েছিল। ২০ লক্ষ মানুষের ভোট চাওয়া হয়েছিল। সেই ভোট দান থেকেই সাফল্যের প্রকল্পগুলিকে বেছে নেওয়া হয়েছে। আগামী এপ্রিল মাসে এক থেকে পাঁচের মধ্যে থাকা প্রকল্পগুলিকে পুরষ্কৃত করা হবে। জেনিভায় রাষ্ট্রসংঘের সদর দফতরে চ্যাম্পিয়ন প্রকল্পের নাম ঘোষণা করা হবে।

অন্যদিকে যদি সবুজ সাথী প্রকল্প চ্যাম্পিয়ন নাও হয়, তা হলেও এই প্রকল্প রাজ্য সরকারের মুকুটে নতুন পালক। কেননা সবুজ সাথী প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্র্রীর স্বপ্নের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য সবুজসাথী চালু করেছিলেন। মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা সফর করে প্রশাসনিক বৈঠক করে থাকেন। সূত্রের খবর অনুযায়ী,এমনই এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে ছাত্ররা কন্যাশ্রীর মতোই তাদের সুবিধা দেওয়ার কথা বলে। তারপরই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন, নবম থেকে দ্বাদশশ্রেণির ছাত্রছাত্রীদের একটি করে সাইকেল দেওয়া হবে। স্কুলে যাওয়া, পড়তে যাওয়া ছাড়া এই সাইকেল পারিবারিক কাজেও লাগবে বলে মনে করেছিলেন মুখ্যমন্ত্রী।
রাষ্ট্রসংঘে আর্থ সামাজিক যেসব প্রকল্প বিভিন্ন দেশ নিয়েছে তা নিয়েই প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় উৎকর্ষ বাংলার পাশাপাশি প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে সবুজ সাথী প্রকল্প।












Click it and Unblock the Notifications