শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রূপা গঙ্গোপাধ্যায়, ডানচোখে দেখতে পাচ্ছেন না
বিজেপি নেত্রী তথা বিশিষ্ট অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
কলকাতা, ২৩ ডিসেম্বর : বিজেপি নেত্রী তথা বিশিষ্ট অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর রক্তচাপজনিত ও মাথা যন্ত্রণার সমস্যাও রয়েছে। তিনি ডানচোখে দেখতে পাচ্ছেন না বলে জানা গিয়েছে।
এদিন তাঁকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের একটি দল আপাতত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁর শারীরিক অবস্থা সম্বন্ধে জানাবেন। হাসপাতালে ভর্তি করার পর বিজেপির রাজ্যস্তরের শীর্ষনেতারা নেত্রীকে দেখতে যান।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, এদিন হঠাৎই তিনি মাথায় প্রবল যন্ত্রণা অনুভব করেন। ডান চোখে দেখতে পাচ্ছেন না বলে জানান নেত্রী। শুধু তাই নয়, শ্বাসকষ্টজনিত সমস্যাও শুরু হয় তাঁর। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জয়প্রকাশবাবু জানান, গত ২২ মে নেত্রীর উপর হামলা হয়েছিল। তাঁর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির সময় মাথায় আঘাত লেগেছিল রূপাদেবীর। সেই কারণেই মাথাযন্ত্রণা হচ্ছে বা চোখে দেখতে পাচ্ছেন না বলে মনে করা হচ্ছে। তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications