ভালো আছেন রূপা গঙ্গোপাধ্যায়, হাসপাতাল থেকে মুক্তি পাচ্ছেন আজই

কলকাতা, ২৩ ডিসেম্বর : বিজেপি নেত্রী তথা বিশিষ্ট অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় আজই মুক্তি পাচ্ছেন হাসপাতাল থেকে। তাঁকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়ে এদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকি

কলকাতা, ২৩ ডিসেম্বর : বিজেপি নেত্রী তথা বিশিষ্ট অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় আজই মুক্তি পাচ্ছেন হাসপাতাল থেকে। তাঁকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়ে এদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ রয়েছেন রূপাদেবী। তাঁর এখন শুধু বিশ্রামের প্রয়োজন।

গত শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন রূপাদেবী। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর রক্তচাপজনিত ও মাথা যন্ত্রণার সমস্যাও রয়েছে। তিনি ডানচোখে দেখতে পাচ্ছিলেন না। এখন অবশ্য তিনি সেই সমস্ত সমস্যা থেকে মুক্ত।

ভালো আছেন রূপা গঙ্গোপাধ্যায়, হাসপাতাল থেকে মুক্তি পাচ্ছেন আজই

হাসপাতালে ভর্তি পর বিজেপির রাজ্যস্তরের শীর্ষনেতারা নেত্রীকে দেখতে যান। রূপাদেবী সুস্থ হওয়ার পর দলের সকল সদস্য-সমর্থকদের ধন্যবাদ জানান। বিশেষ করে তাঁর অসুস্থতায় যাঁরা উদ্বিগ্ন ছিলেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা অর্পণ করেন নেত্রী।

শুক্রবার হঠাৎই তিনি মাথায় প্রবল যন্ত্রণা অনুভব করেন। ডান চোখে দেখতে পাচ্ছেন না বলে জানান নেত্রী। শুরু হয় শ্বাসকষ্ট। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, গত ২২ মে নেত্রীর উপর হামলা হয়েছিল। তাঁর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির সময় মাথায় আঘাত লেগেছিল রূপাদেবীর। তা থেকেই এই সমস্যা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+