কলকাতায় চলন্ত ট্রাম জ্বলছে দাউ দাউ করে, তারপর যা ঘটল হুড়োহুড়িতে
কলকাতায় চলন্ত ট্রাম জ্বলছে দাউ দাউ করে, তারপর যা ঘটল হুড়োহুড়িতে
কলকাতার বুকে চলন্ত ট্রামে আগুন লেগে আতঙ্ক ছড়াল। শুক্রবার নোনাপুকুর ট্রামডিপোর কাছে এ জে সি বোস রোডের উপর চলন্ত ট্রেনে আগুন লেগে যায়। বাতানুকূল ওই ট্রামে আগুন লাগার পরেই যাত্রীদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। আতঙ্কে তাড়াহুড়োয় চলন্ত ট্রাম থেক লাফিয়ে পড়েন অনেকে। স্বল্প আঘাতও লাগে কয়েকজেনর।

এ জে সি রোড দিয়ে ছুটে চলার সময় একটি শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনে আচমকাই আগুন লেগে যায়। বাতানুকূল ট্রেনটি চলন্ত অবস্থায় আগুন লেগে যাওয়ার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তাঁরা তাড়াহুড়ো করতে শুরু করে নামার জন্য। হুড়োহুড়িতে জখম হন কয়েকজন। চালন্ত ট্রেন থেকে অনেকে ঝাঁপিয়ে পড়ে।
ট্রামটি গড়িয়াহাট থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল, তখনই ঘটে ওই অগ্নিকাণ্ড। এ জে সি বোস রোড থেকে বাঁদিকে বেঁকে ধর্মতলা অভিমুখী হতেই আগুন দেখতে পান যাত্রীরা। ট্রামের ভিতরে একটি বিকট আওয়াজও হয়। তারপরই দেখা যায় দাউ দাউ করে জ্বলছে আগুন। এরপরই চালক ট্রাম থামান চটজলদি। যাত্রীরা হুড়মুড়িয়ে নামতে শুরু করে। অনেকে পড়ে যান রাস্তায়। ট্রামের চালক ও কন্ডাক্টারও ট্রাম থেকে নেমে যান।
কী থেকে এই আগুন লাগল, সেটা যেমন একটা প্রশ্ন, তার আগে ট্রামের আগুন নেভাতে তৎপরতা শুরু হয়ে যায়। দমকল বাহিনী পৌঁছনোর আগে ট্রামের একাংশ পুড়ে যায়। নোনাপুকর ট্রামডিপোর কাছে কলকাতা পুরসভার জলের গাড়ি দাঁড়িয়েছিল। দমকল আসার আগে সেই জল দিয়েই ট্রামের আগুন নেভানোর চেষ্টা করা হয়।
আগুন লাগার প্রায় ১৫-২০ মিনিট পরে আগুন নেভানোর কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। জল দিয়ে বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তারপর দমকল আসে। তবে ততক্ষণে ট্রামটি বহুলাংশে পুড়ে যায়। আধঘণ্টার চেষ্টায় আগুন নাভাতে সম্ভবপর হলেও পোড়া ট্রামটি সরানো যায়নি এ জে সি বোস রোড থেকে।
এই আগুনের ফলে ব্যহত হয় যান চলাচল। শিয়ালদহমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মল্লিকবাজার থেকে শিয়ালদহগামী রাস্তা খোলা ছিল। সেই রাস্তা দিয়ে গাড়ি পাস করানো হয়। স্বাভাবিক হতে সময় লাগে ঘণ্টাখানেক। এদিকে বাতানুকূল ট্রামের ভিতরে যাত্রীরা আতঙ্কের মধ্যে পড়ে যান। কেন এমন ঘটনা ঘটল, কেনই বা ট্রামে বিকট আওয়াজ হলে আগুন ধরে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক কোনও ত্রুটি, নাকি বাতানুকূল যন্ত্র থেকেই সমস্যা তা পরীক্ষা করে দেখা হবে।












Click it and Unblock the Notifications