অ্যাপোলো-কাণ্ডে সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়কে তলব, স্বাস্থ্য ভবনে বয়ান রেকর্ড

অ্যাপোলো-কাণ্ডে সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়কে তলব করল স্বাস্থ্য দফতর। বুধবার দুপুরে তাঁর বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে।

কলকাতা, ১ মার্চ : অ্যাপোলো-কাণ্ডে সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়কে তলব করল স্বাস্থ্য দফতর। বুধবার দুপুরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা তাঁর সঙ্গে কথা বলেত চান। কথা বলতে চান সঞ্জয় রায়ের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও। সেইমতো এদিনই স্বাস্থ্য ভবনে যাচ্ছে সঞ্জয়ের স্ত্রী রূবি-সহ পুরো পরিবার।

সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। গতকালই অ্যাপোলোয় গিয়ে টানা তিনঘণ্টা অধিকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন কমিটির সদস্যরা। রিপোর্ট খতিয়ে দেখে কমিটি মনে করছে সঞ্জয়ের চিকিৎসা সংক্রান্ত রিপোর্টে গরমিল ছিল। একই পরীক্ষা বারবার করা হয়েছে বলে দেখা যাচ্ছি রিপোর্টে। তা খতিয়ে দেখা হচ্ছে।

অ্যাপোলো-কাণ্ডে সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়কে তলব, স্বাস্থ্য ভবনে বয়ান রেকর্ড

এই কমিটি আরও একটা ব্যাপারে অভিযোগ তুলে ধরেছেন, এমন অনেক পরীক্ষা করা হয়েছে যেগুলি করার আদ্য প্রয়োজন ছিল না। ওষুধের হিসেবেও ব্যাপক গরমিল লক্ষ্য করা গিয়েছে। খাবারের বিল দেখেও হতবাক তদন্ত কমিটি। এরপরই সঞ্জয়ের স্ত্রীকে স্বাস্থ্য ভবনে তলব করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

জানা গিয়েছে, এদিন রুবির বয়ান রেকর্ড করা হবে। সেই কারণেই স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে তাঁকে। এছাড়াও অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে জেরা করে তদন্তকারীরা যে সমস্ত তথ্য পেয়েছে, বা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে সমস্ত তথ্য মিলেছে, তাও তুলে ধরা হবে রুবির কাছে। এরপরই রিপোর্ট তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

উল্লেখ্য, ৩ মার্চের মধ্যে সঞ্জয় রায়ের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। এই রিপোর্ট হাতে পাওয়ার পরই মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+