মমতার শাসনে বাংলায় আরএসএস শাখার সংখ্যা তিনগুণের বেশি করার লক্ষ্য! পারিবারিক মূল্যবোধে জোর ভাগবতের
মূল্যবোধ ভিত্তিক পরিবার ব্যবস্থা জোর আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat)। বুধবারেই তাঁর তিনদিনের কলকাতা সফর শেষ হচ্ছে। তিনদিনের সফরে তিনি একাধিক সাংগঠনিক সভা করেছেন কলকাতায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য
পারিবারিক মূল্যবোঘে জোর আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat)। বুধবারেই তাঁর তিনদিনের কলকাতা সফর শেষ হচ্ছে। তিনদিনের সফরে তিনি একাধিক সাংগঠনিক সভা করেছেন কলকাতায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে বাংলা শাখার সংখ্যা তিনগুণেরও বেশি করার টার্গেটও বেঁধে দিয়েছেন বলে সূত্রের খবর।

পারিবারিক মূল্যবোধ ও বিশ্বাসের ওপরে জোর
বর্তমান প্রজন্মের পারিবারিক মূল্যবোধ ও বিশ্বাস নিয়ে উদ্বেগপ্রকাশ আরএসএস প্রধান মোহন ভাগবতের। এর জন্য তিনি মূল্যবোধ ভিত্তিক পরিবার ব্যবস্থার ওপরে জোর দিয়েছেন। তিনি মূল্যবোধ এবং বিশ্বাসের মাধ্যমে পরিবারকে যেমন শক্তিশালী করার কথা বলেছেন, অন্যদিকে এই পথেই একে অপরের অনুভূতি বোঝা এবং একে অপরের জন্য সাহায্যের কথাও বলেছেন। তিনি বলেছেন, পারিবারিক মূল্য সাধারণভাবে একটি প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যায় সেই পরিবারের শিশুদের মাধ্যমে। কিন্তু সেই মূল্যবোধ যদি হারিয়ে যায়, তাহলে পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলা বলে মন্তব্য করেছেন তিনি। আরএসএস প্রধান পরিবারের সদস্যদের একে অপরের প্রতি দায়িত্ব পালনের ওপরে জোর দিয়েছেন। পাশাপাশি তিনি দরিদ্রদের জন্য তিনি প্রকৃতি, জল এবং খাদ্য সংরক্ষণের ওপরে জোর দিয়েছেন।

শিক্ষা দিতে হবে পরিবারের অন্দরে
মোহন ভাগবত বলেছেন, শিশুদের মূল্যবোধের শিক্ষা দিতে পরিবারের অন্দরে। যাঁরা বাড়িতে কাজ করতে আসেন, যেমন ঘরের কাজে যাঁরা সাহায্য করেন, কিংবা চুল কাটেন তাঁদেরকে মাসি-পিসি কিংবা কাকু বলার অভ্যাস গড়ে তুলতে হবে। এইভাবে চারপাশের সবাইকে সম্মান করতে হবে, তাঁরা যে কাজই করুন না কেন। পাশাপাশি পরিবারের শিশুদের মানবতার গুরুত্ব বোঝাতে দরিদ্রদের খাদ্য হোক কিংবা কাপড় কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস দান করতে উৎসাহিত করতে হবে। শিশুদেরকে বোঝাতে হবে, বাবা ছেঁড়া জামা পড়লেই, শিশুদের জন্য কেন নতুন জামা কিংবা স্কুলের জামা কিনে দিচ্ছেন।
উত্তর কলকাতার মানিকতলার অভেদানন্দ রোডে আরএসএস-এর আঞ্চলিক সদর দফতর কেশব ভবনে সাংগঠনিক সভায় কর্মীদের কাছে তাঁর পরামর্শগুলি তুলে ধরেছেন। এরপরে তিনি প্রায় ৩৫০ জন বুদ্ধিজীবীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।

শাখা বাড়ানোর টার্গেট
সংঘের প্রধান মোহন ভাগবত চাইছেন, ২০২৪-এর শেষে যেন পশ্চিমবঙ্গের সর্বত্র সংঘের শাখা ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সংঘের শাথা রয়েছে প্রায় ২২০০-এর মতো। কিন্তু সেই শাখা বাড়িয়ে ৮ হাজারে নিয়ে যাওয়ার টার্গেট দেওয়া হয়েছে আরএসএস-এর কর্মীদের কাছে। গ্রামের মণ্ডল স্তর থেকে শহরের প্রত্যেক ওয়ার্ডে এই শাখা বৃদ্ধির কথা বলা হয়েছে। এটা উল্লেখ করা যেতে পারে আরএসএস তাদের দলিলে ২০১৮-তে উল্লেখ করেছিল বাম আমলে তারা রাজ্যে সংগঠন বাড়াতে না পারলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলা তাদের জন্য উর্বর জমি। একদিকে যেমন ২০২৪-এ লোকসভা নির্বাচন, অন্যদিকে ২০২৫ সালে আরএসএস প্রতিষ্ঠার শতবর্ষ রয়েছে, সেই কারণে রাজ্যের সর্বত্র শাখা বৃদ্ধির টার্গেট যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

কলকাতা থেকে যাবেন রায়পুর
গতবছরের শেষের দিকে মোহন ভাগবত কলকাতায় এসেছিলেন। তবে করোনা পরিস্থিতির কারণে মোহন ভাগবত যেমন পশ্চিমবঙ্গে বেশ আসতে পারেননি তেমনই অন্য রাজ্যেও যেতে পারেননি। বুধবার এবারের মতো কলকাতা সফর শেষ করে মোহন ভাগবত যাচ্ছেন ছত্তিশগড়ের রায়পুরে। সেখানেও তিনি বেশ কিছু সাংগঠনিক বৈঠক করবেন।












Click it and Unblock the Notifications