রাজ্যে একনায়কতন্ত্র চালিয়ে আগুন নিয়ে খেলছেন মমতাই, পাল্টা হুঁশিয়ারি আরএসএসের

ভারতের অন্য রাজ্যে দুই সম্প্রদায়ের দুই ধর্মীয় অনুষ্ঠান একসঙ্গেই হচ্ছে। সেখানে কোনও সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে শুধু এই রাজ্যেই, অভিযোগ আরএসএসের।

বিজেপি, আরএসএস ও বিএইচপি-র দিকে আঙুল উঁচিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন- 'আগুন নিয়ে খেলবেন না।'রবিবার তার পাল্টা দিল আরএসএস। আরএসএস নেতা জিষ্ণু বসু মুখ্যমন্ত্রীকে নিশানা করে বললেন,'যাঁর মন্ত্রিসভার সদস্য মহাজাতি সদনে সভা ডেকে তালাক নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বেআইনি বলে ব্যাখ্যা করেন, তাঁর মুখেই তো ওই কথা মানায়। আসলে আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।'

রাজ্যে একনায়কতন্ত্র চালিয়ে আগুন নিয়ে খেলছেন মমতাই, পাল্টা হুঁশিয়ারি আরএসএসের

জিষ্ণুবাবু বলেন, 'বিসর্জন নিয়ে ভোটের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের অন্য রাজ্যে দুই সম্প্রদায়ের দুই ধর্মীয় অনুষ্ঠান একসঙ্গেই হচ্ছে। সেখানে কোনও সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে শুধু এই রাজ্যেই। আগেও একাধিকবার একইদিনে দুই সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান পড়েছে, তখন এমন সমস্যা তৈরি হয়নি। আসলে এখন সমস্যার সৃষ্টি করা হচ্ছে। ধর্মীয় বিভাজন তৈরি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।'

আরএসএস মতাদর্শে বিশ্বাসী রাকেশ সিনহাও অভিযোগ করেন,'মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধ্বংসাত্মক রাজনীতি করছেন রাজ্যে, তা তাঁর রাজনৈতিক জীবন শেষের দিকে নিয়ে যাবে।' আরএসএসের কথায়,'আরএসএস আগুন নিয়ে খেলছে না। আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের অনুষ্ঠান, সংস্কৃতি ধর্মীয় আচার পালনে বাধার সৃষ্টি করে তুঘলকি নির্দেশ দিচ্ছেন তিনি।'

তাঁর অভিযোগ, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঔরঙ্গজেবের মতো একনায়কতন্ত্র চালাচ্ছেন। এটা তাঁর রাজনৈতিক জীবনে ওয়াটারলু হয়ে ফিরে আসবে। আরএসএসের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রেখেছে জেহাদিরা। তাঁরা পশ্চিমবঙ্গকে মুসলিম রাজ্য বানানোর চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী সেই অপচেষ্টাকে আমল দিয়ে চলেছেন। রাজ্যে তা বুমেরাং হয়ে দেখা দেবে অচিরেই।'

প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গা প্রতিমার নিরঞ্জন নিয়ে সম্প্রতি বিতর্কের সূচনা হয়েছে রাজ্যে। একাদশীর দিন মহরম পড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী দুর্গা প্রতিমার নিরঞ্জন বন্ধ রাখার নির্দেশ দেন। দশমীর দিন সন্ধ্যা ছ'টা পর্যন্ত নিরঞ্জন সময় নির্ধারণ করেছিলেন তিনি। পরে হাইকোর্ট তা বাড়িয়ে রাত দশটা পর্যন্ত করে। মুখ্যমন্ত্রী এরপর শনিবার সাফ জানিয়ে দেন, একাদশীর দিন নিরঞ্জন বন্ধই থাকবে। তিনি এ ব্যাপারে আঙুল তোলেন আরএসএসের দিকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিশ্ব হিন্দু পরিষদ মার্কা কয়েকটা লোক যদি মনে করেন, বাংলার শান্তি বিঘ্নিত করবেন, বাংলার সংস্কৃতিকে ধাক্কা দেবেন, তাঁদের বলছি আগুন নিয়ে খেলবেন না।' আরএসএসকে বলেন, 'আমি জানতাম ওরা ডেডিকেশন নিয়ে কাজ করেন, কিন্তু এখন দেখছি ওরা হিংসা ছড়াতেই সিদ্ধহস্ত।' শপিংমল কালচার ছেড়ে শান্তিপূর্ণভাবে পুজো করার আহ্বান জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+