মমতার কর্মসূচিতে অনুপ্রাণিত! কলকাতায় বাম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে

কলকাতা পুরসভায় বাম কাউন্সিলরের সংখ্যা আরও কমল। এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বাম কাউন্সিলর নিবেদিতা শর্মা।

কলকাতা পুরসভায় বাম কাউন্সিলরের সংখ্যা আরও কমল। এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বাম কাউন্সিলর নিবেদিতা শর্মা। তিনি ৬৫ নম্বর ওয়ার্ডে আরএসপি কাউন্সিলর ছিলেন। তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁর স্বামী প্রাক্তন মেয়র পারিষদ সুশীল শর্মাও। এদিন সুব্রত মুখোপাধ্যায়ের গাড়িতে তাঁরা নজরুল মঞ্চে তৃণমূলের কর্মিসভায় যোগ দেন।

মমতার কর্মসূচিতে অনুপ্রাণিত! কলকাতায় বাম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে

৬৫ নম্বর ওয়ার্ডটি দীর্ঘদিন বাম দখলে রয়েছে। আগে এই ওয়ার্ড থেকে কাউন্সিলর তেকে মেয়র পারিষদ (আলো) হয়েছিলেন আরএসপির সুশীল শর্মা। কিন্তু ২০১৫ সালে নির্বাচনে ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় সেখানে দাঁড় করানো হয়েছিল তাঁর স্ত্রী নিবেদিতা শর্মাকে।

এদিন তৃণমূলে যোগ দিয়ে নিবেদিতা শর্মা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূলে যোগ দিলেন।

এর আগে ২০১৮-র ডিসেম্বরে মেয়র নির্বাচনের দিন অবশ্য তিনি বামফ্রন্টের পুর প্রতিনিধিদের দলেই ছিলেন।

২০১৫-র পুরসভার নির্বাচনে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১১২ টিতে জয়ী হয়েছিল তৃণমূল। এরপর কংগ্রেস, বিজেপি ও বামেদের থেকে ১১ জন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় পুরসভায় তৃণমূলের ওয়ার্ড সংখ্যা দাঁড়ায় ১২৩ টি। নিবেদিতা শর্মা যোগ দেওয়ার তৃণমূলের সংখ্যাটা আরও একটি বাড়ল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+