"টেট-এ ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে!"

সিপিএমের অভিযোগ, টেট পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সবমিলিয়ে মোট ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এদিন এমনই দাবি করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : টেট-এ নিয়োগ নামে জেলায় জেলায় বিক্ষোভের মাঝেই নতুন করে বোমা ফাটাল সিপিএম। অভিযোগ, টেট পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সবমিলিয়ে মোট ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এদিন এমনই দাবি করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

এদিন সুজন বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে বলেন, টেটে নিয়োগের নামে চূড়ান্ত দুর্নীতি হচ্ছে। এবং তা প্রতিমুহূর্তে ফুটে উঠছে। পড়াশোনাকে দাম না দিয়ে শুধুমাত্র পয়সা রোজগারের জন্য এসব করলে উদোর পিণ্ডি ভুদোর ঘাড়ে চেপে যাবে। শিক্ষক নিয়োগকে একটা প্রহসনে পরিণত করা হয়েছে।

"টেট-এ ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে!"

এখানেই না থেমে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, সরকার ভয় পাচ্ছে। এত বেআইনি কাজ করছে, টাকা তোলার ব্যবস্থা করছে। কমবেশি ১০ হাজার কোটি টাকা, কালো টাকা এর মধ্যে ঘুরছে। এটা সবাই জানে, শাসক দলের বিধায়করাও জানেন। তারা নিজের ক্ষোভ প্রকাশ করছেন। তাদের কাছে গিয়েও বিক্ষোভ করছেন অনেকে।

তবে সবমিলিয়ে লেখাপড়া, শিক্ষা, স্বচ্ছ্বতা এই সমস্ত বিষয়গুলিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এমনকী এই বিষয়ে রাজ্য সরকার আদালতের কাছে অসত্য তথ্যও পরিবেশন করছে। সুজন চক্রবর্তীর কথায়, রাজ্য আদালতে জানিয়েছে, ৪২ হাজার প্রার্থী নিয়োগ হয়ে গিয়েছে। তাহলে আদালতে তাদের নাম জানাচ্ছে না কেন সরকার?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+