ট্রেন যাত্রী হলে সাবধান! স্টেশনে এই কাজটি করলেই আপনার জন্য অপেক্ষা করছে 'মহা বিপদ'
পরিষ্কার করা হচ্ছে বারবার। কিন্তু থুতু, পান-গুটখার পিকে রঙিন হয়ে উঠছে স্টেশনগুলি। হাওড়া, সাঁতরাগাছি স্টেশনের অবস্থা একই রকমের। আরপিএফের চেষ্টাও কার্যত ব্যর্থ হওয়ার পর এবার অন্য পদক্ষেপ।
পরিষ্কার করা হচ্ছে বারবার। কিন্তু থুতু, পান-গুটখার পিকে রঙিন হয়ে উঠছে স্টেশনগুলি। হাওড়া, সাঁতরাগাছি স্টেশনের অবস্থা একই রকমের। আরপিএফের চেষ্টাও কার্যত ব্যর্থ হওয়ার পর এবার অন্য পদক্ষেপ। থুতু, পান-গুটখার পিক ফেলতে দেখলেই শুরু করা হয়েছে জরিমানা আদায়ের অভিযান।

স্টেশনে স্টেশনে, বিশেষ করে বড় স্টেশনগুলি পরিচ্ছন্ন রাখতে অভিযান চালাচ্ছে আরপিএফ। চোখে পড়লেই শিক্ষা দিতে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে জরিমানা হিসেবে। ইতিমধ্যেই শনিবার সাঁতরাগাছি এবং রবিবার হাওড়া স্টেশনে অভিযান চলে। দুই স্টেশন থেকে জরিমানা বাবদ যথাক্রমে ১৩ হাজার ও ১৪ হাজার টাকা আদায় করা হয়েছে।
যাত্রীদের একাংশের অভিযোগ, আরপিএফ-এর অভিযান সত্ত্বেও কেউ কেউ নিজের কাজটি করে চলেছেন। অর্থাৎ স্টেশন চত্ত্বর নোংরা করে চলেছেন। স্টেশনে থুতু, পান-গুটখার পিক ফেলা বন্ধ করতে আরও নজরদারির দাবি করেছেন তাঁরা।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাফাই অভিযানের পাশাপাশি যাত্রী সচেতনতার কাজটিও করা হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications