রোজভ্যালি কাণ্ডে সিবিআইয়ের পাখির চোখ লাল ডায়েরি, তালিকায় আরও অনেক তৃণমূল নেতা-নেত্রীর নাম!
বেশ কিছুদিন স্তিমিত থাকার পরে ফের রোজভ্যালি চিটফান্ড কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে হুলস্থুল শুরু হল বলে। অন্তত ইঙ্গিত তেমনই। আর তার প্রধান কারণ রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর লাল ডায়েরি।
বেশ কিছুদিন স্তিমিত থাকার পরে ফের রোজভ্যালি চিটফান্ড কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে হুলস্থুল শুরু হল বলে। অন্তত ইঙ্গিত তেমনই। আর তার প্রধান কারণ রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর লাল ডায়েরি। সেই ডায়েরি ছত্রে ছত্রে লুকিয়ে রয়েছে রহস্য।
বলা হচ্ছে, এই লাল ডায়েরিই এখন আক্রমণের মূল হাতিয়ার হতে চলেছে সিবিআইয়ের। কারণ সূত্র বলছে, কোনও নেতা-মন্ত্রী-প্রভাবশালী কেউ রোজভ্যালির টাকা পকেটে পুরলেই তাদের নাম ও কত টাকা দেওয়া হল, নিয়ম করে নিজের লাল ডায়েরিতে তা লিখে রেখেছেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু।

সেই গোপন ডায়েরির পাতায় নাকি এখনও তৃণমূল নেতা-নেত্রী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম রয়েছে যারা গৌতম কুণ্ডুর কাছ থেকে সুবিধা পেয়েছেন। আর ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তাপস পালেই নাম আটকে নেই, সিবিআইয়ের হাতে নাকি তৃণমূল কংগ্রেসের আরও অনেক মাথার নাম চলে এসেছে।
সূত্রের খবর, রোজভ্যালি কাণ্ডের তদন্তে নেমে সিবিআই যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল, সেইসময়ই সংস্থার এক কর্মী জেরার সময়ে গৌতম কুণ্ডুর গোপন ডায়েরির উল্লেখ করেন। তাতে টাকা নেওয়া সকলের নাম রয়েছে বলে জানান। তাই সুদীপের বিরুদ্ধে চার্জশিট তৈরির সময় ওই গোপন ডায়েরি ও গৌতমের গোপন ফান্ডের উল্লেখ করা হয়েছে।
সিবিআইয়ের দাবি, ঘুরিয়ে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করে সেখান থেকে নগদ টাকা তুলে রোজভ্যালির তরফে লক্ষ লক্ষ টাকা সুদীপ-তাপস সহ অনেক নেতা-নেত্রীকে দেওয়া হয়েছে। এই বিষয়ে জেলবন্দি গৌতম কুণ্ডুকে জেরা করে আরও তথ্য আগামিদিনে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications