শুরু হোক রোজভ্যালির টাকা ফেরানোর প্রক্রিয়া! দাবি বিনিয়োগকারী ও কর্মী ফোরামের
হাইকোর্টের নির্ধারিত পদ্ধতিতে টাকা ফেরানোর দাবিতে সরব হল রোজভ্যালি ফিল্ড এমপ্লয়িজ ইউনিয়ন অ্যান্ড ইনভেস্টরস ফোরাম।
হাইকোর্টের নির্ধারিত পদ্ধতিতে টাকা ফেরানোর দাবিতে সরব হল রোজভ্যালি ফিল্ড এমপ্লয়িজ ইউনিয়ন অ্যান্ড ইনভেস্টরস ফোরাম। পুজোর আগেই বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে কিংবা বাজেয়াপ্ত করা টাকা ফেরানোর প্রক্রিয়া শুরুর দাবি করা হয়েছে সংগঠনের তরফ থেকে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৫-র ১১ মে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠিত হয়েছিল। পরে ২০১৭-র ১৪ ডিসেম্বর তার পুনর্গঠন করা হয়। পদ্ধতি চলছে অনেকদিন ধরে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এমনটাই অভিযোগ রোজভ্যালি এমপ্লয়িজ ইউনিয়ন অ্যান্ড ইনভেস্টরস ফোরামের।
ফোরামের অভিযোগ, দীর্ঘদিন টাকা আটকে থাকায় অনেকের বাড়ি বিয়ের মতো অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছে। চিকিৎসাও বাধা পাচ্ছে অনেকের।
দাবি জানানোর এবং তা নিষ্পত্তির জন্য অনলাইন ব্যবস্থা চালুরও দাবি করা হয়েছে ফোরামের তরফে। নিয়ম করে অভিযোগ নিষ্পত্তির জন্য অনলাইন ব্যবস্থা জরুরি বলেও দাবি করা হয়।
যেসব সম্পত্তি কিংবা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তা থেকে এই প্রক্রিয়া শুরু করার দাবি করা হয়েছে ফোরামের তরফে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications