রোজভ্যালি তদন্তে সিবিআই স্ক্যানারে এবার ভেসে উঠল কলকাতা নাইট রাইডার্সের নাম

রোজভ্যালি কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে এসে পড়ছে এক একটা চাঞ্চল্যকর তথ্য। শুধু রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে আর এই দুর্নীতি। টলিউড বলিউডের পর ক্রীড়াজগতেও এবার থাবা বসাতে চলেছে রোজভ্যালি।

কলকাতা, ১৩ জানুয়ারি : রোজভ্যালি কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে এসে পড়ছে এক একটা চাঞ্চল্যকর তথ্য। শুধু রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে আর এই দুর্নীতি। টলিউড বলিউডের পর ক্রীড়াজগতেও এবার থাবা বসাতে চলেছে রোজভ্যালি। রোজভ্যালি কেলেঙ্কারিতে সঙ্গে এবার জড়িয়ে গেল আইপিএলের নাম। আরও স্পষ্ট করে বললে, এবার সিবিআই স্ক্যানারে উঠে এল রোজভ্যালি-নাইট রাইডার্স চুক্তি।

গোপন কুঠুরি থেকে উদ্ধার হওয়া নথি থেকেই মেলে রোজভ্যালির সঙ্গে নাইট রাইডার্সের এই চুক্তির কথা। এই চুক্তির নথি দেখে চোখ কপালে ওঠে সিবিআই তদন্তকারী আধিকারিকদের। তাঁরা জানতে পারেন, বিপুল আর্থিক লেনদেন হয়েছিল রোজভ্যালি ও নাইট রাইডার্সের। অনেক টাকা লগ্নি করেছিলেন কলকাতার এই আপিএল টিমে।

রোজভ্যালি তদন্তে সিবিআই স্ক্যানারে এবার ভেসে উঠল কলকাতা নাইট রাইডার্সের নাম

শুধু আর্থিক লেনদেনই নয়, এই চুক্তির আগে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে এক প্রভাবশালীর গোপন বৈঠক হয়। রোজভ্যালি ও নাইট রাইডার্সের চুক্তির পিছনে ওই প্রভাবশালীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। সিবিআই জোর দিচ্ছে ওই প্রভাবশালীর সঙ্গে ভূমিকাতে। চুক্তির বাইরে প্রভাবশালীর সঙ্গে কোনও লেনদেন হয়েছিল কি না রোজভ্যালি কর্তার, তাও বিশেষভাবে খতিয়ে দেখছে সিবিআই।

উল্লেখ্য এর আগে নাইট রাইডার্স কর্তৃপক্ষকে একবার জিজ্ঞাসাবাদ করে ইডি। আবারও তাঁরা সিবিআই জেরার সম্মুখীন হতে পারেন। কারণ এবার সিবিআইয়ের হাতে উঠে এসেছে চুক্তি সংক্রান্ত নানা নথিপত্র। তাই ভিত্তিতে এবার নাইট রাইডার্সকে তলব করতে পারে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+